
নিজস্ব প্রতিবেদক।। লালপুর সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত একটি একতলা ভবন উপজেলা প্রশাসনের অভিযানে উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে ভবনটির ৬টি দোকান উচ্ছেদ করা হয় এবং পুরো ভবনটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন লালপুরের সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসনের নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সালাউদ্দিন।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সদস্যরা।
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদনায়: আ. স/প্রতিবেদন ২৪.০২.২০৩৬