নিজস্ব প্রতিবেদক ।। ব্যাংক এশিয়া গোপালপুর এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গোপালপুর এজেন্ট ব্যাংকিং শাখা কার্যালয়ে আয়োজিত এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার খন্দকার মঞ্জুরুল হক লুপিন, নাটোর জেলা ম্যানেজার মোঃ ইমাম হোসেন সরকার, লালপুর-বাগাতিপাড়ার এরিয়ার রিলেশনশিপ অফিসার শামীম রেজা, এজেন্ট মোঃ উজ্জ্বল হোসেন, লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কেশবপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম লিটন, হোমিও চিকিৎসক মুক্তার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক, ব্যবসায়ী ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা রমজানের তাৎপর্য, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন। এছাড়া দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
গোপালপুর এজেন্ট শাখার ব্যবস্থাপক সৌহরাব হোসেন জানান, গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এবছরও গ্রাহক, ব্যবসায়ী ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পবিত্র মাহে রমজানের ৮ম দিনে ব্যাংক এশিয়ার ইসলামিক ব্যাংকিং এর আয়োজনে ইফতারের এই আয়োজন করা হয়।
সম্পাদনায়: আ.স/ নিজস্ব প্রতিবেদক।