শনিবার | ৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার

আল আমিন।।  বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহাফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়।

সাংবাদিক আব্দুল হালিম মন্ডল বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি গত ১৯জানুয়ারি সোমবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মঙ্গলবার (২০ জানুয়ারি)  সকাল ১১টার সময় তার নিজ গ্রাম গাবতলী মাড়িয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ছেলে ও ১মেয়ে রেখে গেছেন।
বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।
বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ এনামুল হক স্বাধীন, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল আলম চৌধুরী, রাজশাহী জেলা শাখার আহ্বায়ক মোঃ গোলাম কিবরিয়া, জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক মোঃ মুনছুর রহমান, নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুল ইসলাম,  নওগাঁ সদর উপজেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক, বগুড়া শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামরুল ইসলাম এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহবুল আলম।
এছাড়া ফোনে ফোনে রক্তদান কর্মসূচির নওগাঁ জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ কাজী নূরনবী নাইস, লালপুর উপজেলা শাখার সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন এবং সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, সাংবাদিক আব্দুল হালিম মন্ডল
একজন সাংবাদিকই ছিলেন না, তিনি একজন ভালো সংগঠকও ছিলেন। তিনি সাংবাদিকদের অধিকার রক্ষা ও সংগঠনকে শক্তিশালী করতে আমৃত্যু কাজ করেছেন।
তিনি ছিলেন একজন সৎ, নির্ভীক ও নিবেদিতপ্রাণ সাংবাদিক এবং সংগঠক। তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের সাংবাদিকদের অনুপ্রাণিত করবে বলে বক্তারা উল্লেখ করে বলেন আসুন আমরা সবাই মরহুম আব্দুল হালিমের আত্মার মাগফিরাত কামনা করি এবং তার অসমাপ্ত স্বপ্নগুলো বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করি।

আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

সম্পাদনায়: আ.স /প্রতিবেদন: আল আমিন ।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.