মঙ্গলবার | ১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩

বড়াইগ্রামে ডাকাতির ঘটনায় ১৩ জন আটক, ট্রাকসহ লুন্ঠিত ইলেকট্রিক ব্যাটারি উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখঃ ১৭/০৪/২০২৬

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কাছুটিয়া এলাকায় রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধিন গ্রীড সাব স্টেশনে ডাকাতির ঘটনায় জড়িত ১৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে লুটে করা সাড়ে ৩শ’টি ব্যাটারিসহ ইলেকট্রিক মালামাল। শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানান, গত ২৫ মার্চ রাতে সশস্ত্র ডাকাতদল বড়াইগ্রাম উপজেলায় কাছুটিয়া এলাকায় নির্মাণাধিন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রীড সাব স্টেশনে হানা দেয়। এসময় তারা অস্ত্রের মুখে নিরাপত্তা রক্ষীদের বেঁধে ট্রাক ভর্তি করে পাওয়ার স্টেশনের ইলেকট্রিক ব্যাটারি সহ মালামাল লুটে নিয়ে যায়।

এ ঘটনায় মামলা হলে মামলার তদন্ত কর্মকর্তা বনপাড়া তদন্ত কেন্দ্রের এসআই শামিম আহমেদ ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বৃহষ্পতিবার রাতে গাজীপুরের শ্রীপুর থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও সিরাজগঞ্জ থেকে ট্রাক জব্দ করে নাটোর জেলা পুলিশদের একাধিক টিম। ওইসব স্থান থেকে আটক করা হয় ১৩ ডাকাতকে। আটককৃত ডাকাতরা হচ্ছে রোকন মোল্লা, রাহুল আমিন, তসলিম প্রাং, আব্দুস সালাম, শিহাব উদ্দিন, মন্টু মোল্লা, বাসেদ মন্ডল, সৈকত, উজ্জল মোড়ল, জাহাঙ্গীর আলম, হারুন অর রশিদ, নায়েব আলী ও সাইফুল ইসলাম। আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে ৩টি থেকে সর্বোচ্চ ২০টি পর্যন্ত ডাকাতি, হত্যা, লুটপাটের মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এস আই শামিম বলেন, বাকি মালামাল উদ্ধারের কাজ চলমান রয়েছে।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)
মোবা: ০১৭২৮-০৩৩৫৫২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.