মঙ্গলবার | ৪ আগস্ট, ২০২৬ | ২০ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে নিষিদ্ধ ৮০টি চায়না রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মা পাখিটা জুলাই বিপ্লবে অঙ্গহারানো জীবিত শহীদী বাস্তবতায় লালপুরে হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি সেভেন স্টারের, তদন্তে পুলিশ, পাশে রাজনৈতিক নেতারা বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি জংশন, ডিডিপি, গুরুআশ্রমের কবিতাপাঠ, সুরের মেলা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে ‘স্মার্ট শিক্ষক ও স্মার্ট শ্রেণিকক্ষ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠি লালপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন, অযথা ফর্মুলা দুধ ব্যবহার না করার আহ্বান নতুন কুঁড়ি স্পোর্টস: ম্যান অব দ্য টুর্নামেন্ট ফারিহা মনি ২০০ মিটার স্প্রিন্টে দেশ সেরা আমান

বাউয়েট শিক্ষার্থীদের রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ০২/০৫/২৬ খ্রিঃ
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ব্যবসায় প্রশাসন বিভাগের ৮১ জন শিক্ষার্থী শিক্ষা সফরের অংশ হিসেবে রাজশাহীর সপুরা সিল্ক মিলস লিঃ পরিদর্শন করেন। গত বুধবার বিভাগীয় প্রধানসহ ৪ জন শিক্ষক-শিক্ষিকার তত্ত্বাবধানে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব শিল্প পরিবেশ সম্পর্কে ধারণা লাভের জন্য এই মিলসটি পরিদর্শন করেন তারা।
 মিলসটি পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ব্যবসায় প্রশাসন বিষয়ে প্রাকটিক্যাল জ্ঞান বৃদ্ধি করা। শিক্ষার্থীদের প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া, ব্যবস্থাপনা কাঠামো, গুণগত মান নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিপণন কৌশল এবং শ্রম ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করা। ভিজিট চলাকালীন সময়ে সপুরা সিল্ক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজার সাইদুর রহমান। তার সহযোগিতায়  শিক্ষার্থীদের সামনে প্রতিষ্ঠানের ইতিহাস, উৎপাদন সক্ষমতা, বাজার বিস্তার এবং বর্তমান চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করা হয়।
সে সময় ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. সানোয়ার হোসেন বলেন, এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিট শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করে। তারা শ্রেণিকক্ষের জ্ঞান বাস্তব শিল্প পরিবেশের সাথে মিলিয়ে দেখার সুযোগ পান, যা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে। এই পরিদর্শন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তবতার সাথে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উক্ত পরিদর্শনে ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. সানোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে, সপুরা সিল্ক লিমিটেডের পরিচালক মোঃ সাজ্জাদ হোসেনকে ক্রেস্ট প্রদান করেন।
মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)
মোবা: ০১৭২৮-০৩৩৫৫২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.