শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ

ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ার মাজেদুল রহমান (৩৭) ঢাকা সাভার এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় আরও ছয়জন আহতের খবর পাওয়া গেছে। সোমবার (২০ নভেম্বর ২০২৩) সকালে সাভারের এনাম হাসপাতাল এলাকায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে মাজেদুলের মৃত্যু হয়। তিনি উপজলার পাঁকা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত লুৎফর রহমান লুতু কসাইয়ের ৫ম ছেলে। তিনি ঢাকার সাভার এলাকায় সবজি ব্যবসার জন্য সেখানেই ভাড়া বাসায় থাকতেন।
জানা যায়, সোমবার সকালে সাভার থেকে সাজেদুলসহ আরও পাঁচজন ব্যবসায়ী একটি পিকআপে করে মানিকগঞ্জের পাইকারি সবজি বাজারে সবজি কেনার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে সাভারের এনাম হাসপাতাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাজেদুলের মৃত্যু হয়। এ সময় পিকআপের চালকসহ আরও ছয়জন গুরুত্বর আহত হন। স্থানীয়রা সাজেদুলসহ আহত সাবাইকে এনাম হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক সাজেদুলকে মৃত ঘোষণা করেন। আহতের মধ্যে পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
সাজেদুলের মরদেহ তার গ্রামের বাড়ি বাগাতিপাড়ার কৃষ্ণপুরে আনা হচ্ছে। রাত ৮টায় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.