শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।।

নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৩ জুন ২০২৪) বিকালে উপজেলার আড়বাব ইউনিয়নের থান্দারপাড়া গ্রামে এঘটনা ঘটে। মোবারক হোসেন ওই একই এলাকার মোজ্জাম্মেল হকের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, মোবারক হোসেন তার নিজ ঘরের সিলিং ফ্যানের বৈদ্যুতিক লাইনে সমস্যা হলে নিজেই লাইন মেরামত করার চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সোহেল রানা সাময়িক চিকিৎসা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর লালপুর জোনাল অফিসের ডি.জি.এম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়িতে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় অসাবধানতা বশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.