রবিবার | ১৪ জুন, ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
আমার দলের হলেও ছাড় নয়, দুর্নীতিবাজদের গ্রেপ্তারে প্রতিমন্ত্রীর নির্দেশ লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে যুবক আটক, মামলা লালপুরে গাঁজার গাছ উদ্ধার, চাষের অভিযোগে মামলা ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ, সাপের কামড়ে কৃষকের মৃত্যু লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের বড়াইগ্রামে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কবি হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী পালিত নাটোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা লালপুরে ইয়াবাসহ হোয়াটসঅ্যাপ হ্যাকিং চক্রের তিন সদস্য গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে গোলাগুলি, স্পিডবোটে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ

লালপুরে ঈদের ছুটিতে ফ্রি চিকিৎসা ও ওষুধ দিবেন চিকিৎসক দম্পতি ডা. তৈমুর ও রেজওয়ানা শারমিন

নিজস্ব প্রতিবেদক :
ঈদ মানেই আনন্দ, ভালোবাসা আর আপনজনদের সঙ্গে সময় কাটানো। তবে সেই আনন্দকে আরও অর্থবহ করে তুলতে নিজ গ্রামের অসহায় মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধ দেয়ার উদ্যোগ নিয়েছেন চিকিৎসক দম্পতি ডা. তৈমুর রহমান ও ডা. রেজওয়ানা শারমিন।
আগামী শনিবার (৩০ মে ২০২৬) নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া (ঝাপড়া বটতলা) গ্রামে তারা আয়োজন করছেন একটি ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প। রাজধানী ঢাকার কর্মব্যস্ত জীবন থেকে ঈদুল আযহা উপলক্ষে বাড়িতে এসে এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দরিদ্র, অসহায় ও চিকিৎসাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিবেন তারা। পাশাপাশি প্রায় ৩ লক্ষাধিক টাকার ওষুধও বিতরণ করবেন এই চিকিৎসক দম্পতি।
স্থানীয়রা জানান, গ্রামের অনেক মানুষ দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগলেও অর্থাভাবে চিকিৎসকের কাছে যেতে পারেন না। বিশেষ করে নারী, বয়স্ক ও নিম্নআয়ের মানুষের জন্য উন্নত চিকিৎসা অনেকটাই নাগালের বাইরে। এমন বাস্তবতায় ঈদের সময় দুই চিকিৎসকের এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তারা বলেন, ঈদের সময় মানুষ সাধারণত নিজের পরিবার ও উৎসব নিয়েই ব্যস্ত থাকে। কিন্তু এই চিকিৎসক দম্পতি সেই সময়টাকেই বেছে নিয়েছেন গ্রামের গরিব ও অসহায় মানুষের সেবায়। তাদের এমন উদ্যোগ শুধু চিকিৎসাসেবাই নয়, মানুষের প্রতি ভালোবাসা ও সামাজিক দায়বদ্ধতারও উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।
ডা. তৈমুর রহমান বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে সহযোগী অধ্যাপক (স্পাইন সার্জারি) হিসেবে কর্মরত। অন্যদিকে তার সহধর্মিণী ডা. রেজওয়ানা শারমিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক (অবস অ্যান্ড গাইনি) হিসেবে দায়িত্ব পালন করছেন। চিকিৎসা পেশার ব্যস্ততার মাঝেও নিজ এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তারা।


শুধু একদিনের চিকিৎসাসেবা দিয়েই থেমে থাকতে চান না এই দম্পতি। তারা জানিয়েছেন, এলাকার যেকোনো মানুষ উন্নত চিকিৎসার প্রয়োজনে ঢাকায় গেলে তাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন। প্রয়োজনীয় পরামর্শ, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ কিংবা হাসপাতালে চিকিৎসাসেবা পেতে যাতে মানুষ ভোগান্তিতে না পড়েন, সেজন্যও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা।
সচেতন মহলের মতে, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা যদি নিজ নিজ এলাকার মানুষের পাশে এভাবে দাঁড়ান, তাহলে গ্রামীণ স্বাস্থ্যসেবার চিত্র অনেকটাই বদলে যেতে পারে। আর সেই মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ডা. তৈমুর রহমান ও ডা. রেজওয়ানা শারমিন দম্পতি।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/২৩-০৩

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.