মঙ্গলবার | ২১ জুলাই, ২০২৬ | ৬ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
লালপুরে এলএসডি মোকাবিলায় বিশেষ টিকাদান কর্মসূচি মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা

বড়াইগ্রামের স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ২৪/০৫/২৬ খ্রিঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার বনপাড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রার্থীদের নাম ঘোষণা করেন নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম।

ঘোষিত প্রার্থীদের মধ্যে বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সাবেক উপজেলা আমির ও জেলা কর্ম পরিষদ সদস্য মোঃ আবুল হোসাইন, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা শ্রমিক কল্যাণ সেক্রেটারি মোঃ বাবর আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোছাঃ মাহফুজা খানমের নাম ঘোষণা করা হয়।

এছাড়া বনপাড়া পৌরসভার মেয়র পদে হুমায়ুন কবির, বড়াইগ্রাম পৌরসভার মেয়র পদে অধ্যাপক আবু সাঈদ, জোয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আইয়ুব আলী মন্ডল, বড়াইগ্রাম ইউনিয়নে হাসানুল বান্না উজ্জ্বল, জোনাইল ইউনিয়নে মাহবুবুল আলম, নগর ইউনিয়নে হাসিনুর রহমান, গোপালপুর ইউনিয়নে হাবিবুর রহমান এবং চান্দাই ইউনিয়নে আব্দুল হান্নান বাদশার নাম ঘোষণা করা হয়। তবে মাঝগাঁও ইউনিয়নের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলা আমীর আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান সভাপতিত্ব করেন এবং উপজেলা সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ আব্দুল হাকিম।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)
মোবাইল: ০১৭২৮-০৩৩৫৫২

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.