সোমবার | ২০ জুলাই, ২০২৬ | ৫ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
মাটি খেকোর কবলে একপায়ে দাঁড়িয়ে বৈদ্যুতিক খুঁটি ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ মোদির গদি কি তেলাপোকায় তটস্থ? নেশার টাকার জন্য ভাগিনার বাইসাইকেল চুরি, বোনের মামলায় ভাই গ্রেপ্তার একদিনের ব্যবধানে শিশু দুই ভাইয়ের রহস্যজনক মৃত্যু সিবিইটি বৃত্তি পেলেন মাজার শরীফ কলেজের শিক্ষার্থীরা লালপুরে লাম্পিতে আক্রান্ত প্রায় ২০ হাজার গরু রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল লালপুরে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় বাবা বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন

ঢাকাস্থ নাটোর জেলা সমিতির নেতা তুহিনের পিতার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক :
ঢাকাস্থ নাটোর জেলা সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও এনএসটি অটো প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের সাবেক সম্পাদক আব্দুর রহিম তুহিনের পিতা জান মোহাম্মদ বক্স (৯০) আর নেই।
বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৫টা ৩০ মিনিটে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জান মোহাম্মদ বক্স নাটোরের লালপুর উপজেলার ৬ নং দুয়ারিয়া ইউনিয়নের রাকসা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি লালপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবেরও পিতা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসার জন্য ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি তিন ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ আছর রাকসা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। পরে রাকসা কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০৪-৫

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.