শুক্রবার | ২৬ জুন, ২০২৬ | ১২ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত লালপুরে জনসেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক বড়াইগ্রামে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানী ৩০ হাজার টাকায় মিমাংসার নামে ভাগ-বাটোয়ারা করে নিলেন বিএনপি নেতারা চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন লালপুরে ভাইরাল ভিডিও মামলার মূল আসামি গ্রেপ্তার লালপুরে পদ্মার চরে নৌকা থেকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার লালপুরে কৃষিজমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা লালপুরে পাট চাষে ফিরছে সুদিন, বাম্পার ফলনের আশা

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করার লক্ষ্যে বনপাড়া ল্যাবরেটরি স্কুলের উদ্যোগে বৃহষ্পতিবার এক শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনপাড়া এভার কেয়ার হাসপাতালের স্বত্বাধিকারী  ডা. মোঃ আমান উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের ডেপুটি রেজিস্ট্রার মোঃ আশরাফুল ইসলাম এবং গোপালপুর নথ বেঙ্গল সুগার মিলস স্কুলের শিক্ষক মোঃ  জিয়াউর রহমান।

প্রধান অতিথি ‘শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির প্রতি গুরুত্ব প্রদান করেন। তিনি শিশুদের সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম, পরিচ্ছন্নতা ও নিয়মিত খেলাধুলা শিশুর সুস্থ বিকাশের জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন। এছাড়া বনপাড়া ল্যাবরেটরি স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-অভিভাবকদের চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা প্রদানের আশ্বাস দেন।

সভায় বক্তারা বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও একাডেমিক উৎকর্ষ সাধনে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি শিশুর সুশিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয় ও পরিবারের মধ্যে নিবিড় যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার মানোন্নয়নে আধুনিক শিক্ষাপদ্ধতি, নিয়মিত মূল্যায়ন, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং প্রযুক্তির সুষ্ঠু ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

এসময় উপস্থিত শিক্ষক ও অভিভাবকগণ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, পাঠদানের মান, শিক্ষার্থীদের আচরণগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মোঃ আশরাফুল ইসলাম

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.