মঙ্গলবার | ১৪ জুলাই, ২০২৬ | ৩০ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বন্যা মোকাবিলায় লালপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা নাটোরে রান্নাঘরে গোখরা সাপের ৩০টি বাচ্চা, আতঙ্কে পরিবার লালপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার বড়াইগ্রামে সাংবাদিকের কন্যা প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের কোচদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত বড়াইগ্রামে পুবালী ব্যাংকের সেল্ফ সার্ভিস সেন্টার ও ইলেকট্রনিক বুথ উদ্বোধন যুগ্ম সচিব হলেন মোহাম্মদ খালেদুর রহমান

বন্যা মোকাবিলায় লালপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

নিজস্ব প্রতিবেদক :

সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি এবং সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার করতে নাটোরের লালপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।
সভায় সাম্প্রতিক বন্যা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সম্ভাব্য যেকোনো দুর্যোগে দ্রুত ও কার্যকর সাড়া দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পর্যাপ্ত পরিমাণে সংরক্ষণ এবং জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, লালপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/১৩-০৫

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.