| |

শিরোনাম
না ফেরার দেশে ডা. মুজিবুর রহমান জনগণের জন্য সরকারের বরাদ্দ সুষম বন্টন করতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  বিদ্যুত উৎপাদনের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে- প্রতিমন্ত্রী পুতুল দলকে শক্তিশালী না করার কোনো দ্বিতীয় বিকল্প নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল যোগ্য, ভালো ও শিক্ষিত মানুষ দিয়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: প্রতিমন্ত্রী পুতুল নিষিদ্ধ ছাত্রলীগের গোপন বৈঠকের ছবি-ভিডিও প্রকাশ ঢাকাতে নাটোরের মিলন মেলা ডাক্তারী শুধু একটি পেশা নয়, বরং পরম সেবা ও মানবিকতার নাম এই নেন আমাদের ৮০/৯০ দশক ! বড়াইগ্রামে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

“বাঘ সেজেছে শেয়াল মামা”

Elahe Al Main

শেয়াল মামা বাঘ সেজেছে
খাটাশ তাহার সঙ্গী,
সকাল-বিকাল চরাচরে
নানান অঙ্গভঙ্গি।

দিনের আলোয় হালুম-হালুম
রাতে কিক্কি-হুয়া,
সাহস করে কেউ ভিড়ে না
জীবনটা কি জুয়া!

কলিজা-মেটে চাপের মাংস
চাই-ই তাদের চাই,
কম-বেশিতে মামা বেজার
বাঁচার উপায় নাই।

তাদের পাত্রে হাত দিলে কেউ
যায় না তাহা ভুলে,
যাবজ্জীবন কারাগারে
নয়তো চড়বে শুলে।

খাটাশ লাফায় তা-ধিন-ধিন
শেয়াল মামা খুশি,
নেউল বেটা ছুঁয়েছে থালা
হয়েছে জনম দোষী।

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.