নিজস্ব প্রতিবেদক।। লালপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ও ১০০গ্রাম গাঁজা ৩জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে একটি মোটরসাইকেল, ৬টি মোবাইল ফোন এবং নগদ ৭হাজার ১৩০ টাকা জব্দ করা হয়।
সোমবার (২৪আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বিষয়টি নিñিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
লালপুর থানা সূত্রে জানাযায় গতকাল দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর এলাকায় পুলিশ একটি চেকপোস্টে বসিয়ে সন্দেহভাজন গাড়িতে তল্লাশী করছিলেন। এসময় একটি সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে তাদের দেহ তল্লাশী করে ১২টি ইয়াবা ট্যাবলেটসহ, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ৬টি মোবাইল ফোন এবং নগদ ৭ হাজার ১৩০ টাকাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মোমিনপুর সরদারপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মোঃ নাদিম মোস্তফা (৩১) ও আব্দুল মালেকের ছেলে মোঃ নাহিদুল ইসলাম (৩১)।
অন্যদিকে সোমবার (২৪ আগস্ট ২০২৬) দুপুরে উপজেলার গোপালপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের আজিমনগর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ সাবুর আলীর খড়ির আড়তের পিছনে পাকা রাস্তার উপর থেকে ১০০গ্রাম গাঁজাসহ আশিষ লাল ভৌমিক (৫১) নামের একজন আটক করে পুলিশ।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান এসব ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন আটককৃতদেরকে আদলতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে লালপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।