| |

শিরোনাম
বড়াইগ্রামে সেচ্ছায় নারীস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মিনতি রায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কার বিএনপি নেতার সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার সাংবাদিকদের সঙ্গে জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের মতবিনিময় নাটোরের লালপুরে গাউছিয়া রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফের শুভ উদ্বোধন রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক, নগদ টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার বড়াইগ্রামে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০ লালপুরে চালু হচ্ছে ‘ফিউচার মাইন্ড স্কুল’ বড়াইগ্রামে জমির বিক্রি না করায় বৃদ্ধকে হত্যা চেষ্টার অভিযোগ শীতের পরশে জেগে উঠছে খেজুরগাছ, লালপুরে গুড়ে ৬৪ কোটি টাকার সম্ভাবনা

বড়াইগ্রামে সেচ্ছায় নারীস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মিনতি রায়

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং),
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সেচ্ছায় বাল্য বিয়ে প্রতিরোধে ও নারীস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মিনতি রায়। তিনি উপজেলার বনপাড়া মৃধাপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী অখিল রায়ের স্ত্রী।
১২ বছর বয়সে দরিদ্র পরিবারে বিয়ে হয় তার। বাল্যকালে বিয়ে হওয়ায় যেসব অসুবিধার মুখোমুখি হয়েছেন, সেগুলো সহ বাল্য বিয়ের কুফল ও নারী স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বনপাড়া, গুনাইহাটি, মানিকপুর, ছাতিয়ানগাছা, হারোয়া গ্রামে সেচ্ছায় পাঁচ বছর যাবত সেমিনার ও উঠান বৈঠক করে আসছেন তিনি।
গুনাইহাটি গ্রামের মঞ্জুয়ারা খাতুন জানান, নারীদের প্রজনন, স্বাস্থ্য, পুষ্টি এবং পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মিনতি রায় চিকিৎসকদের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পেইনের আয়োজন করে থাকেন। তাঁর এই প্রশংসনীয় উদ্যোগের ফলে গ্রামীণ অঞ্চলের অনেক কিশোরী অকাল বিয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে এবং নিজেদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানতে পারছে। তার এই নিঃস্বার্থ প্রচেষ্টা সমাজে বাল্যবিবাহের হার কমাতে এবং নারী স্বাস্থ্যের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখছে।
ছতিয়ানগাছা গ্রামের সুলেখা গমেজ জানান, মিনতি রায় সর্বস্তরের মানুষের কাছে বসেন ও তাদের দুঃখ-কষ্টের কথা শুনেন। একপর্যায়ে তিনি “আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লিঃ ” নামে একটি সংগঠন তৈরী করেন। সংগঠনের সদস্যদের নিয়ে সমাজ থেকে কিভাবে বাল্য বিবাহ দুর করা যায় সে বিষয়ে তিনি মাঝে মাঝে সেমিনার করেন। নারী রোগাক্রান্ত রোগীদের নিয়ে সেচ্ছায় চিকিৎসকের কাছে নিয়ে যান। ওই সংগঠনের আমি একজন সদস্য।
মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আজিজ জানান, নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে মিনতি রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সংশ্লিষ্ট বিষয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হলে দক্ষ সেবক হয়ে উঠবেন ও সরকারী কার্যক্রমে সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারবেন।

 

 

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.