| |

শিরোনাম
ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার দাবি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনামূল্যে চিকিৎসায় ‘এলিট থেরাপি কেন্দ্র’ উদ্বোধন শুভ জন্মদিন প্রতিমন্ত্রী ফারজনা শারমীন পুতুল বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জাতীয় যুব পুরস্কার পেলেন এ এম রায়হান লালপুরে পাস করলেন প্রতারণার শিকার সেই দুই শিক্ষার্থী, ৪ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ শিশু বাচ্চাদের সাথে নিয়ে রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন প্রতিমন্ত্রী পুতুলের শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন মোকছেদুল মোমিন সরকারের ভালো কাজ বাধাগ্রস্ত করতে বিভিন্ন সেক্টরে বসে থাকা ফ্যাসিবাদের দোসররা ষড়যন্ত্র করছে- প্রতিমন্ত্রী পুতুল

ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার দাবি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল হোসেনের নির্মম হত্যাকান্ডের দ্রুত বিচার এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বড়াইগ্রামে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জোনাইল ইউনিয়ন পরিষদ চত্বরে জোনাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান রাশেদুল ইসলাম রাসেল।
জোনাইল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক চান্নু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, অধ্যাপক গোলাম মোস্তফা, মোজাম্মেল হক সুজন, আজিজুর রহমান জোনাব, সাদেকুর রহমান সাদেক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক বকুল হোসেন, আয়ুব আলী, আরিফ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহŸায়ক বাবুল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবু সাইদ, তাঁতি দলের সভাপতি সাহাদত হোসেন সাধন ও সাধারণ সম্পাদক ইয়াছিন আলী এবং উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি প্রভাষক মনিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে রাশেদুল ইসলাম রাসেল বলেন, “শাকিল হোসেন ছাত্রদলের একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। তাঁকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে তাঁর হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক বিচার দাবি করছি। এই হত্যাকান্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠান শেষে নিহত শাকিল হোসেনের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.