| |

শিরোনাম
বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বড়াইগ্রামে চলনবিল পুনরুদ্ধার ও ভূমি-পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম ইউএনও-র  মেহমানের ব্যস্ততার ফাঁকে প্রাণ গেল দুই চাচাতো বোনের ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার দাবি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনামূল্যে চিকিৎসায় ‘এলিট থেরাপি কেন্দ্র’ উদ্বোধন শুভ জন্মদিন প্রতিমন্ত্রী ফারজনা শারমীন পুতুল বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জাতীয় যুব পুরস্কার পেলেন এ এম রায়হান

বড়াইগ্রামে চলনবিল পুনরুদ্ধার ও ভূমি-পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফ’ল ইসলাম(এমবিএ মার্কেটিং,
ঐতিহ্যবাহী চলনবিলের প্রাকৃতিক পরিবেশ রক্ষা, ভূমি ও পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা এবং স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার মানের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক বিশেষ মতবিনিময় সভা (পাবলিক কনসালটেশন মিটিং) অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই সভার কারিগরি সহযোগিতায় ছিল সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)।
বুধবার (৪ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোঃ তানভীরুল হক, সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এর রিসার্চ এসোসিয়েট সঞ্জিব সরকার, রিসার্চ কনসালটেন্ট দেওয়ান আরিফুল ইসলাম, এসোসিয়েট স্পেসিয়ালিস্ট মোঃ ফয়সাল আহমেদ, টেকনিক্যাল কনসালটেন্ট মোঃ রাজু আহমেদ, জাতীয় নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, চাটমোহর প্রেস ক্লাবের সাংবাদিক রফিকুল ইসলাম। এছাড়া সেখানে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুরাদ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, অধ্যাপক অতিকুর রহমান, সিনিয়র সাংবাদিক আলহাজ¦ সাইফুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা চলনবিলের বর্তমান পরিবেশগত সংকট, জলাভূমির নাব্যতা হ্রাস, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং পানি ও ভূমি সম্পদের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন। সমীক্ষাকারী দল সিইজিআইএস-এর পক্ষ থেকে চলনবিল এলাকার টেকসই উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে ‘নেচার বেজড সলুশন’ বা প্রকৃতির ওপর ভিত্তি করে জলবায়ু সহনশীল সমন্বিত ব্যবস্থাপনামূলক একটি সমীক্ষা চিত্র উপস্থাপন করা হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, চলনবিল শুধু একটি বিশাল জলাভূমি নয়, এটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কৃষি, ঐতিহ্য ও অর্থনীতির মূল চালিকাশক্তি। তবে বছরের পর বছর ধরে পলি জমা, অবৈধ দখল এবং সমন্বিত পরিকল্পনার অভাবে বিলটি তার চিরচেনা রূপ হারাচ্ছে। বিলের স্বাভাবিক পানির প্রবাহ নিশ্চিত করা এবং কৃষি ও মৎস্য সম্পদের সুরক্ষায় দীর্ঘমেয়াদী জলবায়ু সহনশীল মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরী।
সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, চলনবিল রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ, পরিবেশকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যম ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। উপস্থিত সুধীজন চলনবিল এলাকার ভূমি ও পানির সঠিক ব্যবহারে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করার এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের জন্য সরকারের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানান।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.