
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফ’ল ইসলাম(এমবিএ মার্কেটিং
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এ ১৬তম ব্যাচের (৪র্থ বর্ষ) এবং এমএ ইন ইংলিশ প্রোগ্রামের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে ক্রেস্ট প্রদান ও গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি এন্ড অফিসার্স পয়েন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও নৈতিক মূল্যবোধকে কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।” তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং বাউয়েটের সুনাম ও মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান।
আইসিই বিভাগের সহকারী অধ্যাপক এবিএম কবির হোসাইনের উপস্থাপনায় অনুষ্ঠানে কোরআন তেলোওয়াত করেন বাউয়েট কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মোঃ আল আমিন। বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের এমএ ইন ইংলিশ এর শিক্ষার্থী তৌহিদা নাসরিন তিথি, সিএসই বিভাগের শিক্ষার্থী নিশাত তাসনিম চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসনিমুল হাসান নিহাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। বিদায়ী ব্যাচের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে একটি স্মারক উপহার প্রদান করা হয়। উক্ত স্মারক উপহার গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), রেজিস্ট্রার কর্ণেল দেওয়ান মোঃ লিয়াকত আলী (অব:),সায়েন্স এন্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভাগীয় প্রধানগণ, সংশ্লিষ্ট ব্যাচের এডভাইজারগণ, কর্মকর্তাগণ এবং বিদায়ী ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময়, ও আলোকচিত্র ধারণের মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।