| |

শিরোনাম
লালপুরে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বড়াইগ্রামে চলনবিল পুনরুদ্ধার ও ভূমি-পানি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম ইউএনও-র  মেহমানের ব্যস্ততার ফাঁকে প্রাণ গেল দুই চাচাতো বোনের ছাত্রদল নেতা শাকিল হত্যার বিচার দাবি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিনামূল্যে চিকিৎসায় ‘এলিট থেরাপি কেন্দ্র’ উদ্বোধন শুভ জন্মদিন প্রতিমন্ত্রী ফারজনা শারমীন পুতুল বাউয়েটের বড়াল হলের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বড়াইগ্রামে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

লালপুরে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে পদ্মা নদীর উত্তর পাড়ের চরাঞ্চলে আখের জমি থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি-৫-এর নাটোর ক্যাম্প (সিপিসি-২) সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি আভিযানিক দল পানসিপাড়া গ্রামের পদ্মা নদীর উত্তর পাড়ের চরাঞ্চলে অভিযান চালায়। এ সময় একটি আখের জমিতে ছেঁড়া প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি বস্তা তল্লাশি করে পিস্তল ও ম্যাগাজিনটি পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে লালপুর থানায় হস্তান্তর করা হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০১-০৫

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.