বুধবার | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
নাটোরে জিয়া মঞ্চের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন আখের অভাবে বন্ধ হলো নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই সরকারি জমিতে থেকে অবৈধ ভবন উচ্ছেদ করল প্রশাসন নরনেসুমিতে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন সম্পূর্ণ সভাপতি মানিক, সম্পাদক পিন্টু প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ মাদকমুক্ত সমাজ গড়তে হবে,মাদকাসক্ত কাউকে ছাড় দেওয়া হবে না —— নব নির্বাচিত আব্দুল আজিজ এমপি আমার সাথে দেখা করবে না সমস্যা আছে” রেজাল্টের পর শিক্ষার্থীর আত্নহনন, শিক্ষকের স্কিনশর্ট ভাইরাল একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন একুশের চেতনায় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার অঙ্গীকার-প্রধানমন্ত্রী মাহে রমজানকে স্বাগত জানিয়ে লালপুরে জামায়াতের শোভাযাত্রা

জেল সুপার হলেন শরিফুল ইসলাম

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরের কৃতী ও ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মো. শরিফুল ইসলাম কারা তত্ত্বাবধায়ক (জেল সুপার) হিসেবে পদোন্নতি পেয়েছেন।
গত সোমবার (১১ সেপ্টেম্বর ২০২৩) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার উপসচিব তাহনিয়া রহমান চৌধুরী রাষ্ট্রপতির পক্ষে এই পদোন্নতি ও পদায়নের প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মো. শরিফুল ইসলামকে ‘কারা তত্ত্বাবধায়ক’ পদে পদোন্নতি প্রদানপূর্বক চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের পদায়ন করা হয়।
মো. শরিফুল ইসলামের কারা তত্ত্বাবধায়ক পদোন্নতিতে দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
জীবনবৃত্তান্ত: নাটোরের লালপুর উপজেলার উত্তরলালপুর গ্রামে ১৯৭৭ সালের ৬ নভেম্বর জন্মগ্রহন করেন মো. শরিফুল ইসলাম। পিতা মরহুম আবুল হাসেম ও মাতা সুফিয়া খাতুন। স্ত্রী মোসা. নাসরিন সুলতানা। তাঁদের সন্তান সাদিবা ইসলাম নিথি, সাদমান বিন শরিফ নাফিম ও সামিহ বিন শরিফ।
তিনি লালপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এসএসসি, বনপাড়া কলেজ থেকে ১৯৯৪ সালে এইচএসসি, ঢাকা বিশ্ববিদ্যায়ের দর্শন বিভাগ থেকে ১৯৯৭ সালে স্নাতক (সম্মান) ও ১৯৯৮ সালে স্নাকত্তোর ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০০ সালে ডেপুটি জেলার হিসেবে বাগেরহাট জেলা কারেগারে নিয়োগ পেয়ে চাকুরী জীবন শুরু করেন। পরে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, মেহেরপুর, কুমিল্লা, চট্টগ্রাম জেলা কারাগার, ২০১১ সালে ২ জানুয়ারি জেলার হিসেবে পদোন্নতি পেয়ে খাগরাছড়ি, বাগেরহাট, লক্ষ্মীপুর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়, নঁওগা ও ঝিনাইদহ জেলা কারাগারে দায়িত্ব পালন করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.