বৃহস্পতিবার | ২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২

শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত একসঙ্গে তিন লাশের খাটিয়া, শোকাচ্ছন্ন লালপুরের নগরকয়া: পরিবারে আহাজারী বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে মঙ্গল শোভাযাত্রা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরদীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট, ছাত্র মহাজোটের ঈশ্বরদী উপজেলা ও পৌর কমিটি, হরে কৃষ্ণ সংঘ, রেনেঁসা মন্দির এবং দরিনারিচা হরিজন কলোনী মন্দিরের পক্ষ হতে যৌথভাবে মঙ্গল শোভাযাত্রাসহ পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়।

হরেকৃষ্ণ সম্প্রদায়ের মন্দির হতে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় ব্যান্ডপার্টি, খোল-করতালসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে এবং বর্ণিল সাজে সনাতন ধর্মালম্বিদের নারী ও পুরুষ অংশগ্রহন করেন।

এসময় মৌবাড়ি ও ঠাকুরবাড়ি বারোয়ারী মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজেশ সরাফ, সাংগাঠনিক সম্পাদক গোবিন্দ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মিলন রবিদাস, জাতীয় হিন্দু মহাজোটের ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি আশুতোষ পাল, সাধারণ সম্পাদক দেবদুলাল রায়সহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.