মঙ্গলবার | ২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
শহরের মোহ ত্যাগ করে পল্লীর শিশুদের সেবায় ডা. আব্দুর রহিম রামিসা হত্যার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও র‍্যালি, ধর্ষক-খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রূপপুর পারমাণবিকের স্বপ্ন থেকে বাস্তব যাত্রা: ড. জাহেদুল হাসানের একান্ত সাক্ষাৎকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ বড়াইগ্রামের স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা বড়াইগ্রামে আগ্রান নুরদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে ‘নজরুল স্মরণ’ অনুষ্ঠিত আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ: সেরা পাঠকের তালিকায় নাজমুল হাসান খান লালপুরে ঈদের ছুটিতে ফ্রি চিকিৎসা ও ওষুধ দিবেন চিকিৎসক দম্পতি ডা. তৈমুর ও রেজওয়ানা শারমিন

ওমর আলী মন্ডল প্রীতি ক্রিকেট ম্যাচ

ডা. আহমেদ রিজভী।।
নাটোরের লালপুরে মরহুম ওমর আলী মন্ডল স্মরণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর ২০২৩) লালপুর কলেজ মাঠে প্রীতি ম্যাচে জাগরনী স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে বিলমাড়িয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয় লাভ করে। খেলায় ডা. আহমেদ রিজভী ২১ বলে ২৮ রান করে জয়ের ভিত্তি রচনা করে দেওয়ায় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান। তাঁর মা মোসা. নুরুন্নাহার বেগমকে উৎসর্গ করেন। জাগরনী স্পোর্টিং ক্লাব ম্যাচের জয় দলের ওপেনার সদ্য বিবাহিত আসিফ ও তাঁর স্ত্রীকে উৎসর্গ করে। ডা. আহমেদ রিজভীর নানা মরহুম ওমর আলী মন্ডল।
টি টুয়েন্টি খেলায় বিলমাড়িয়া টসে জিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। শরিফুল ৩৮, তাসফি ১৫ রান করেন। মামুন, বাধন ও মোহন ২টি করে উইকেট লাভ করেন।
১১৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ডা. রিজভী ও মুন্নার দারুন ওপেনিং পার্টনারশিপে এক উড়ন্ত সূচনা পায় জাগরনী। পাওয়ার প্লের ৬ ওভারে রান আসে ৬২। মুন্না ২২ ও রিজভী ২৮ রান সংগ্রহ করেন। পরবর্তীতে আকাশ ও মামুন দ্রুত আউট হয়ে গেলেও রনি ও রিমনের দায়িত্বশিল ইনিংসে ১০.৪ ওভারেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় জাগরনী। এই জয় নিয়ে জাগরনী স্পোর্টিং ক্লাব টানা ১০ ম্যাচে ৯ ম্যাচে জয় পেয়েছে।
খেলায় অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার নাসিমুল কবীর কল্লোল, সিনিয়র ক্রিকেটার আব্দুল গাফফার মুন্না ও জাগরনীর সাবেক ক্যাপ্টেন মোর্তজা। খেলায় পুরস্কার বিতরনের পাশাপাশি সিনিয়র ক্রিকেটার মুন্নাকে জাগরনী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন কল্লোল ও কাজল।

* ডা. আহমেদ রিজভী, সহকারি রেজিস্টার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.