মঙ্গলবার | ২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২

শিরোনাম
মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস বিতরণ সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদ করায় পিটিয়ে হত্যার অভিযোগ ৪ বছর আগের খননকৃত খাল পুনরায় খননের উদ্বোধন করলেন হুইপ

শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে শীতের প্রকোপ বাড়তে থাকায় মানবিক উদ্যোগের অংশ হিসেবে শীতার্ত ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) গভীর রাতে উপজেলা প্রশাসন শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করে। এ সময় আব্দুলপুর জংশন রেলওয়ে স্টেশন, আজিমনগর রেলওয়ে স্টেশন, ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন, লালপুর বাজার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ঘুরে খোলা আকাশের নিচে অবস্থানরত দরিদ্র ও ছিন্নমূল মানুষের হাতে সরাসরি কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মো. জুলহাস হোসেন সৌরভ। এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। তারা শীতার্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সহানুভূতি ও সহযোগিতার বার্তা পৌঁছে দেন।
স্থানীয়দের মতে, কনকনে শীতে রাতের বেলা রেলস্টেশন ও খোলা স্থানে অবস্থানরত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে শীতার্ত মানুষের মাঝে স্বস্তি ও কৃতজ্ঞতার অনুভূতি লক্ষ্য করা গেছে।
উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভ জানান, ১৪০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীত মৌসুম জুড়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।

সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ /২৩-০৪

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.