বুধবার | ২০ মে, ২০২৬ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর, শোকে স্তব্ধ বড়াইগ্রাম সরকারের লক্ষ্য প্রযুক্তিনির্ভর সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া – প্রতিমন্ত্রী পুতুল র‍্যাব সদস্যদের ওপর হামলা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার পদ্মানদীতে অভিযান : চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস লালপুরে র‍্যাব সদস্যদের ওপর হামলা, আটক ১ ঢাকাস্থ লালপুর উপজেলা কল্যাণ সমিতির আহ্বায়ক পানাউল্লাহ ও সদস্যসচিব আকতারুল বড়াইগ্রামের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের ইন্তেকাল আজিমনগর স্টেশনে থামবে চিলাহাটি এক্সপ্রেস, স্বস্তি ফিরছে লালপুরবাসীর যাতায়াতে লালপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবদল নেতা আটক বড়াইগ্রামে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর, শোকে স্তব্ধ বড়াইগ্রাম

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার রাজাপুর পূর্ণকলস এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো—মৃত মিন্টু হোসেনের ছেলে আরাফাত (১১) এবং রাজু আহমেদের ছেলে নূর মোহাম্মদ (১০)। তারা প্রতিবেশী ও সমবয়সী বন্ধু ছিল। এছাড়া তারা স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরের পর থেকে শিশু দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় আরাফাতের নানা জানান, কিছুক্ষণ আগে তিনি দুই শিশুকে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে দেখেছিলেন। পরে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুকুরে নেমে তল্লাশি চালান।
একপর্যায়ে পুকুরের পানির নিচ থেকে শিশু দুজনকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের আবহ নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক/ প্রাপ্তি প্রসঙ্গ/১৯-০৮

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.