| |

‘নোঙর’ আন্তর্জাতিক সাহিত্য উৎসব আগামী ২০ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক :
‘চেতনায় কবিতা. মননে কবিতা, চলো বহুদূর…’ প্রতিপাদ্য নিয়ে পাবনার ঈশ্বরদীতে ‘নোঙর’ আন্তর্জাতিক সাহিত্য উৎসব হতে যাচ্ছে আগামী ২০ নভেম্বর ২০২৬।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) নোঙরের প্রতিষ্ঠাতা অধ্যাপক হাসানুজ্জামান বলেন, এ বছর উৎসবে ভারত, নেপালসহ সারা দেশের তিন শতাধিক লেখক-কবির মিলন মেলা হবে। রেজিস্ট্রেশন ফি ও কবিতা জমার শেষ তারিখ ১ অক্টোবর ২০২৬। উপহার হিসেবে থাকছে: ব্যাগ, ক্রেস্ট, স্মারকগ্রন্থ। প্রয়োজনে: +৮৮০১৮৭২ ৪৮৩৬৩৩, +৮৮ ০১৭১১৩৬৪২৯৫, +৮৮০১৭৫৭৪৩১৪৪৯। ঠিকানা: ঈশ্বরদী, পাবনা, বাংলাদেশ।


‘নোঙর’:
সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘নোঙর’ ২০০৩ খ্রিষ্টাব্দে পাবনার ঈশ্বরদীতে প্রতিষ্ঠিত হয়। অধ্যাপক হাসানুজ্জামানের ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় সাহিত্যকর্মীদের সহযোগিতায় সংগঠনটি আত্মপ্রকাশ করে। প্রথমে স্থানীয় পর্যায়ে সাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। ২০০৪খ্রি. এবং ২০০৫খ্রি. ঈশ^রদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনষ্টিটিটিউট অডিটোরিয়ামে কয়েকটি দেশের কবি সাহিত্যিকদের অংশগ্রহণে নোঙর সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়। ২০০৪ খ্রিষ্টাব্দে সেই উৎসবে ভারতের প্রথিতযশা কবি ড. সজ্ঞিতাদাশ. কবি কল্যাণহোর , রাজশাহী বিশ^বিদ্যালয়ের প্রফেসর কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, প্রফেসর জুলফিকার মতিন, প্রফেসর অনিক মাহমুদ, প্রফেসর অমৃতলাল বালাসহ দেশের বিভিন্ন জেলার সৃজনশীল শব্দের কারিগর, অসাম্প্রদায়িক চেতনার কান্ডারী কবি সাহিত্যিকদের অংশগ্রহণে নোঙর সাহিত্য উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত। ২০০৫ খ্রিষ্টাব্দে একই স্থানে অনুষ্ঠিত সাহিত্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের প্রথিতযশা লেখক সৈয়দ আবুল মকসুদ। উৎসবে বহুমাত্রিক লেখক কবি মজিদ মাহমুদের বক্তব্য অনুষ্ঠানের উপস্থিতিদের মুগ্ধ করে। উৎসব শেষে অতিথিদের বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর এক দশকের স্মৃতিবিজড়িত শিলাইদহ ভ্রমণ ভিন্ন মাত্রার আবেগ তৈরী করে।
নোঙর ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল লেখককে সম্মান করে আসছে। বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, কবি জীবনানন্দ দাশ, হুমায়ন আহমেদ, শামসুর রাহমান, শরৎচন্দ্র চট্রোপাধ্যায়সহ যারা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে তাদের সন্মান জানাতে কার্পণ্য করে না সংগঠনটি।
প্রথিতযশা লেখকদের জন্মজয়ন্তি ও প্রয়াণ দিবস উপলক্ষে কবি কন্ঠে কবিতা পাঠ এবং তাদের জীবনী নিয়ে আলোচনাসভা করে আসছে। দেশের জাতীয় দিবস পালনে যথেষ্ঠ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আসছে। শুধুমাত্র নিজ এলাকাতে নয় পুরো দেশে যেখানে সাহিত্য উৎসব হয় আমন্ত্রণ পেলে সেখানেই ছুটে যায় সংগঠনের কর্মীরা। শুধু দেশের মধ্যে নয় ভারত এমনকি নেপালের সাহিত্য উৎসবে অংশ গ্রহণ করেছে সংগঠনের অন্যতম সমন্ময়কারি অধ্যাপক হাসানুজ্জামান এবং অপর সংগঠক কবি জাহিদ রিপন। নেপালে অংশগ্রহণকারি পনেরটি দেশের কবি সাহিত্যিকদের সাথে পরিচয়ের ব্যাপারটি ছিল ভিন্নমাত্রার।
আর্থিক সংকটের কারণে কয়েক বছর নোঙর সাহিত্য উৎসব করা সম্ভব হয়নি। সংকট দূর হলে গেল ২০২৩ খ্রিষ্টাব্দ থেকে অদ্যাবধি নোঙর উৎসব চলমান রয়েছে। এ সকল উৎসবে নেপালের বিখ্যাত কবি প্রমোদপ্রধান, বিজয়রাজ আচারিও, প্রফেসর টিকরাম উদেসী, শান্তা দাহল, প্রফেসর প্রভা ভট্টারায়, চিকিৎসক স্যাম্পাদা ভট্টারায়, ইন্দ্রাচৌধুরী, দান প্রসাদ নোঙর এর আমন্ত্রণে ঈশ^রদীতে অনুষ্ঠিত নোঙর সাহিত্য উৎসবে অংশ গ্রহণ করেছেন। নোঙর সাহিত্য উৎসবে অংশ গ্রহণ করেছেন পশ্চিমবঙ্গ ভারতের মানিক পন্ডিত, পূবালী দেব, অতনুকুমার বসু, সৎজিৎগোস্বামী, আব্দুল কাউয়ুমসহ অসংখ্য কবি। দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ের অধ্যাপকদের মধ্যে যারা নিয়মিত লেখক তাদের মধ্যে প্রফেসর শেখ রজিকুল ইসলাম, প্রফেসর শিখা সরকার অংশ গ্রহণ করেছেন। নোঙর সাহিত্য উৎসবে এসব কবিদের অংশ গ্রহণ সংগঠনকে দেশ এবং দেশের বাইরে ব্যাপক পরিচিতি এনে দেয়। এ ক্ষেত্রে বড় কৃতিত্ব সংগঠনের এক ঝাঁক কর্মীর। তাদের নিরলস প্রচেষ্ঠায় সংগঠন আজ সকলের কাছে সমাদৃত।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.