| |

শিরোনাম
লালপুরে সাইবার অপরাধ দমনে ওসি পুরস্কৃত অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাই গ্রেপ্তার আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গণমিছিল  বাউয়েটে ‘সাইবার সিকিউরিটি ইন দ্য ডিজিটাল ইরা অ্যান্ড ফিউচার ক্যারিয়ার্স’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বড়াইগ্রামে সেচ্ছায় নারীস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন মিনতি রায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কার বিএনপি নেতার সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার সাংবাদিকদের সঙ্গে জেনাস স্যোসাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের মতবিনিময় নাটোরের লালপুরে গাউছিয়া রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফের শুভ উদ্বোধন রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক, নগদ টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার

অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) ভোরে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের গন্ডবিল গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের বাড়ি থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গন্ডবিল গ্রামের আরাম আলীর ছেলে মো. শিমুল আলী (২৬) ও মো. সজীব আলী (১৯)। তারা সম্পর্কে আপন ভাই।

এসআরবি-৫-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, ইমো, হোয়াটসঅ্যাপ, ওয়েব স্ক্যানার ও ডব্লিউ স্ক্যানার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করে প্রতারণা করে আসছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে গন্ডবিল গ্রামের শিমুল আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে শিমুল ও সজীবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ঘর থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড উদ্ধার করে জব্দ করা হয়।

এসআরবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা প্রতারণার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এসআরবি-৫-এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও ২৫টি সিম কার্ড জব্দ করা হয়েছে। অনলাইন প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ বলেন, এসআরবির অভিযানে গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে লালপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.