মঙ্গলবার | ২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
শহরের মোহ ত্যাগ করে পল্লীর শিশুদের সেবায় ডা. আব্দুর রহিম রামিসা হত্যার প্রতিবাদে লালপুরে মানববন্ধন ও র‍্যালি, ধর্ষক-খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রূপপুর পারমাণবিকের স্বপ্ন থেকে বাস্তব যাত্রা: ড. জাহেদুল হাসানের একান্ত সাক্ষাৎকার বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ বড়াইগ্রামের স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা বড়াইগ্রামে আগ্রান নুরদহ ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে ‘নজরুল স্মরণ’ অনুষ্ঠিত আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ: সেরা পাঠকের তালিকায় নাজমুল হাসান খান লালপুরে ঈদের ছুটিতে ফ্রি চিকিৎসা ও ওষুধ দিবেন চিকিৎসক দম্পতি ডা. তৈমুর ও রেজওয়ানা শারমিন

নাটোর-১ আসনে বৈধ ৯ জন, ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

নাটোর প্রতিনিধি :

৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের ২ জনসহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এ আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এখন নৌকার বিপক্ষে আওয়ামী লীগের স্বতন্ত্র ৪ জনসহ ৯ প্রার্থী লড়বেন।

সোমবার (৪ ডিসেম্বর ২০২৩) মনোনয়ন যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল করেন নাটোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বঙ্গবন্ধু প্রবীণ জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি কর্নেল (অব.) মো. রমজান আলী সরকার; বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম হুমায়ন কবির, জাসদের (ইনু) মো. মোয়াজ্জেম হোসেন। এ ছাড়াও স্বতন্ত্র গ্রাম পুলিশ মো. এস্কেন আলী এবং এডভোকেট সায়েদুল হক।

মনোনয়নপত্র বাছাইয়ে টিকে থাকলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বর্তমান সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুল; তাঁর প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২০১৪ সালের নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল কালাম আজাদ; তাঁর ভাতিজা একুশে পদকপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য শহীদ মমতাজ উদ্দিন ও সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শেফালী মমতজের ছেলে লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর; জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আনিসুর রহমান; জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজল রায়। এছাড়া ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর জেলা শাখার সভাপতি, উত্তরবঙ্গ আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল; জাতীয় পার্টির ব্যারিস্টার মো. আশিক হোসেন; জাসদের (ইনু) মো. জামাল উদ্দিন ফারুক, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. লিয়াকত আলী।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.