| |

শিরোনাম
প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ ইয়াবা ও লাখ টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার চালককে জিম্মি করে রসুনভর্তি ভ্যান ডাকাতি পদ্মার পানিতে ডুবে শিশুর মৃত্যু বনলতা ট্রেন থেকে লাফ দিয়ে পালানোর সময় গাঁজাসহ গ্রেপ্তার ২ কলকাতায় ‘সাহিত্য পদক’ পেলেন কবি হাসানুজ্জামান ও নিউটন বড়াইগ্রামে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায় বড়াইগ্রামে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায় বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং) নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধে ও নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায়। বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী-স্বাস্থ্য বিষয়ে উঠান বৈঠক ও সেমিনারের মাধ্যমে দীর্ঘ্য ১২/১৩ বছর যাবত সচেতনামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন নিম্নবিত্ত পরিবারের গৃহিনী মিনতি রায়। তিনি উপজেলার বনপাড়া মৃধাপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী অখিল রায়ের স্ত্রী। তার ১২ বছর ৭ মাস বয়সে দরিদ্র পরিবারে বিয়ে হয়। তিনি ২ সন্তানের জননী। বাল্যকালে বিয়ে হওয়ায় যেসব অসুবিধার মুখোমুখি হয়েছেন, সেগুলো নিয়ে সচেতনামূলক উঠান বৈঠক শুরু করেন। উঠান বৈঠকে বাল্য বিয়ের কুফল, বাল্য বিয়ে বন্ধের প্রয়োজনীয়তা, বাল্য বিয়ে বন্ধের বিভিন্ন দিক তুলে ধরে সেমিনার করেন পাশের গ্রাম গুনাইহাটি, ছাতিয়ানগাছা গ্রামে। নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে তিনি বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিচালনা করেন। এছাড়া, নারীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তিনি চিকিৎসকদের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে আসছেন। তাঁর এই প্রশংসনীয় উদ্যোগের ফলে গ্রামীণ অঞ্চলের শত শত কিশোরী অকাল বিয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে এবং নিজেদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানতে পারছে। সংক্ষেপে বলা যায়, অনিকা রায়ের এই নিঃস্বার্থ প্রচেষ্টা সমাজে বাল্যবিবাহের হার কমাতে এবং নারী স্বাস্থ্যের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি সকল ধর্মের মানুষের কাছে বসেন ও তাদের দুঃখ-কষ্টের কথা শুনেন। ধীরে, ধীরে তাদের একত্রিত করে তিনি “আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লিঃ ” নামে একটি সংগঠন তৈরী করলেন এবং তাদের নিয়ে সমাজ থেকে কিভাবে বাল্য বিবাহ দুর করা যায় সে বিষয়ে সেমিনার করেন। এক জন কন্যা শিশু অল্প বয়সে বিয়ে দিলে তার শরীর, মন ভেঙ্গে পড়ে, পিতা-মাতা ছেড়ে নতুন বাড়িতে গিয়ে সবার সাথে খাপখাইয়ে চলতে ব্যর্থ হয়, সংসারে নেমে আসে অশান্তি। ফলে পরিবারে সৃষ্টি হয় বিভাজন, কখনো বিচ্ছেদ। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই গর্ভে আসে বাচ্চা। অপ্রাপ্ত বয়সে পড়তে হয় বিভিন্ন স্বাস্থ্য ঝুকিতে। এ বিষয়গুলো তিনি তুলে ধরেন সেমিনারে। তার পরামর্শে অনেক বাল্যবিয়ে বন্ধ হয়েছে। নারী রোগাক্রান্ত রোগীদের নিয়ে সেচ্ছায় চিকিৎসকের কাছে নিয়ে যান। এসব সেবা প্রদান করায় তিনি এলাকার মহিলাদের হয়ে উঠেছেন মমতাময়ী মা। তিনি সফল উদ্যোক্তা। সংশ্লিষ্ট বিষয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হলে দক্ষ উদ্যোক্তা হয়ে উঠবেন ও সরকারী কার্যক্রমে সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারবেন। বড়াইগ্রামে পরিত্যক্ত ব্যাগে ওয়ান শুটারগান, চাকু ও চাপাতি উদ্ধার
/

আনন্দ সিনেপ্লেক্স ভাংচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক বাংলা সিনেমার জনপ্রিয় পেক্ষাগৃহ নাটোরের গুরুদাসপুরের আনন্দ সিনেপ্লেক্সে ভাংচুর ও লুটপাট করার ঘটনা ঘটেছে। ভেঙে ফেলা হয়েছে সকল গুরুত্বপূর্ণ স্থাপনা, লুটপাট করা হয়েছে কম্পিউটার, প্রজেক্টর, আসবাবপত্রসহ গুরুত্বপুর্ণ মালামাল।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার

প্রাপ্তি প্রসঙ্গ ডেস্ক : নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার শপথ নিয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট ২০২৪) রাতে বঙ্গভবনের দরবার হলে প্রধান উপদেষ্টাসহ ১৪ জন শপথ নেন। মহামান্য

সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় বিএনপির সদস্য সচিবের ঘটনাস্থল পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক।। সরকারের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর নাটোরের লালপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলার ঘটনায় লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পু ঘটনাস্থল গুলোতে পরিদর্শন ও মতবিনিময় করেন

জীবন দিয়ে হলেও দেশের সম্পদ রক্ষার ঘোষণা জামায়াতের

নাটোর প্রতিনিধি: জীবন দিয়ে হলেও দেশের সম্পদ হেফাজত করার ঘোষণা দিয়েছেন নাটোরের লালপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মৌলানা মো. আবুল কালাম আজাদ। মঙ্গলবার (৬ আগস্ট ২০২৪) বিজয় মিছিল শেষে

শান্তি-শৃংখলা বজায় রেখে সার্বিক সহযোগিতার অনুরোধ প্রশাসনের

লালপুর (নাটোর) প্রতিনিধি: সকলকে শান্তি-শৃংখলা বজায় রেখে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে নাটোরের লালপুর উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ আগস্ট ২০২৪) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী

আক্রমনাত্মক পথ পরিহারের নির্দেশনা বিএনপির সহদপ্তর সম্পাদক টিপুর

নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু যে কোন রকম আক্রমনাত্মক পথ পরিহার করে সকলের সহাবস্থান নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট ২০২৪) এক বিবৃতিতে

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের বিবৃতি

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু অতি উৎসাহী হয়ে বিজয় উল্লাসে সংযত থাকার অনুরোধ জানিয়েছেন নেতা-কর্মীদের। সোমাবর (৫ আগস্ট ২০২৪) বিবৃতিতে সকলকে বিজয়ী শুভেচ্ছা জানিয়ে

অবশেষে অবিরাম রক্তহোলির যবনিকাপাত!

-প্রফেসর ড. মো: ফখরুল ইসলাম। বিগত বছরগুলোতে বাংলাদেশের উন্নতি হয়েছে চোখে পড়ার মতো। শহুরে মানুষের বহুতল ভবনের কাঁচের জানালা ভেদ করে রাতের রঙীন আলো দেখা যায় বহুদুর থেকে। বাসায়, মার্কেটে,

এই অবিরাম রক্তহোলির যবনিকাপাত কবে ?

-প্রফেসর ড. মো: ফখরুল ইসলাম। বিগত বছরগুলোতে বাংলাদেশের উন্নতি হয়েছে চোখে পড়ার মতো। শহুরে মানুষের বহুতল ভবনের কাঁচের জানালা ভেদ করে রাতের রঙীন আলো দেখা যায় বহুদুর থেকে। বাসায়, মার্কেটে,

আপনজন হারিয়ে ক্ষোভে ফুঁসে উঠছে মানুষ!

-প্রফেসর ড. মো: ফখরুল ইসলাম। কোট আন্দোলন যারা শুরু করেছিল তারা ভাবতেও পারেনি মাত্র এ সপ্তাহ পর বা পরবর্তী একমাসের মধ্যে দেশে কি ঘটতে পারে। তারা এখন হিরো। কোটা আন্দোলনকে

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, মো. আশরাফুল ইসলাম(এমবিএ মার্কেটিং) নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধে ও নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন মিনতি রায়। বাল্য বিবাহ প্রতিরোধ ও নারী-স্বাস্থ্য বিষয়ে উঠান বৈঠক ও সেমিনারের মাধ্যমে দীর্ঘ্য ১২/১৩ বছর যাবত সচেতনামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন নিম্নবিত্ত পরিবারের গৃহিনী মিনতি রায়। তিনি উপজেলার বনপাড়া মৃধাপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী অখিল রায়ের স্ত্রী। তার ১২ বছর ৭ মাস বয়সে দরিদ্র পরিবারে বিয়ে হয়। তিনি ২ সন্তানের জননী। বাল্যকালে বিয়ে হওয়ায় যেসব অসুবিধার মুখোমুখি হয়েছেন, সেগুলো নিয়ে সচেতনামূলক উঠান বৈঠক শুরু করেন। উঠান বৈঠকে বাল্য বিয়ের কুফল, বাল্য বিয়ে বন্ধের প্রয়োজনীয়তা, বাল্য বিয়ে বন্ধের বিভিন্ন দিক তুলে ধরে সেমিনার করেন পাশের গ্রাম গুনাইহাটি, ছাতিয়ানগাছা গ্রামে। নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনন্য অবদান রাখছেন। সমাজের সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের অধিকার রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাল্যবিবাহের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে তিনি বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠক পরিচালনা করেন। এছাড়া, নারীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং পিরিয়ডকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে তিনি চিকিৎসকদের সহায়তায় বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে আসছেন। তাঁর এই প্রশংসনীয় উদ্যোগের ফলে গ্রামীণ অঞ্চলের শত শত কিশোরী অকাল বিয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে এবং নিজেদের স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে জানতে পারছে। সংক্ষেপে বলা যায়, অনিকা রায়ের এই নিঃস্বার্থ প্রচেষ্টা সমাজে বাল্যবিবাহের হার কমাতে এবং নারী স্বাস্থ্যের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি সকল ধর্মের মানুষের কাছে বসেন ও তাদের দুঃখ-কষ্টের কথা শুনেন। ধীরে, ধীরে তাদের একত্রিত করে তিনি “আমরা স্বাধীন মহিলা সমবায় সমিতি লিঃ ” নামে একটি সংগঠন তৈরী করলেন এবং তাদের নিয়ে সমাজ থেকে কিভাবে বাল্য বিবাহ দুর করা যায় সে বিষয়ে সেমিনার করেন। এক জন কন্যা শিশু অল্প বয়সে বিয়ে দিলে তার শরীর, মন ভেঙ্গে পড়ে, পিতা-মাতা ছেড়ে নতুন বাড়িতে গিয়ে সবার সাথে খাপখাইয়ে চলতে ব্যর্থ হয়, সংসারে নেমে আসে অশান্তি। ফলে পরিবারে সৃষ্টি হয় বিভাজন, কখনো বিচ্ছেদ। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই গর্ভে আসে বাচ্চা। অপ্রাপ্ত বয়সে পড়তে হয় বিভিন্ন স্বাস্থ্য ঝুকিতে। এ বিষয়গুলো তিনি তুলে ধরেন সেমিনারে। তার পরামর্শে অনেক বাল্যবিয়ে বন্ধ হয়েছে। নারী রোগাক্রান্ত রোগীদের নিয়ে সেচ্ছায় চিকিৎসকের কাছে নিয়ে যান। এসব সেবা প্রদান করায় তিনি এলাকার মহিলাদের হয়ে উঠেছেন মমতাময়ী মা। তিনি সফল উদ্যোক্তা। সংশ্লিষ্ট বিষয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হলে দক্ষ উদ্যোক্তা হয়ে উঠবেন ও সরকারী কার্যক্রমে সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে পারবেন।



স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.