সোমবার | ১৩ এপ্রিল, ২০২৬ | ৩০ চৈত্র, ১৪৩২

শিরোনাম
কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড়, তদন্তে পুলিশ বড়াইগ্রামে জিন্নাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন ১২ এপ্রিল বিশ্ব পথশিশু দিবস: বিশ্ব পথশিশু দিবস ও শিশুকল্যাণে লিডো-র ভূমিকা একটি আনন্দময় শিক্ষা ভাবনা বাস্তবায়ন করা সময়ের দাবি ঈশ্বরদী ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লালপুরে অপরাধ দমনে পুলিশের সাঁড়াশি অভিযান- গ্রেপ্তার ৬ জন, ভ্রাম্যমাণ আদালতে সাজা বড়াইগ্রামের ধানাইদহে ৭১’র ১১ এপ্রিলে ঘটে নারকীয় হত্যাকান্ড ও প্রতিরোধ যুদ্ধ উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা পেলেন বিনামূলে বীজ ও সার ব্যাংক এশিয়ার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

হাজি মো. ইসহাক আলীর ৮ম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক :
শনিবার (১১ ডিসেম্বর ২০২৩) হাজি মো. ইসহাক আলীর ৮ম মৃত্যুবার্ষিকী। তিনি মাজার শরীফ কলেজের অধ্যক্ষ, আজকের পত্রিকার প্রতিনিধি, দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমাম হাসান মুক্তির বাবা।
মো. ইসহাক আলী ২০১৫ সালের ১৯ নভেম্বর জোড় ইস্তেমাতে যোগ দিতে বাড়ি থেকে বিদায় নিয়ে যান টঙ্গী ময়দানে। সেখান থেকে পাঁচ দিনের জোড় শেষে এক চিল্লার জন্য চলে যান পটুয়াখালির কলারোয়া উপজেলায়। ইচ্ছে ছিল চিল্লা শেষ করে বিশ্ব ইস্তেমায় অংশগ্রহণ শেষে বাড়ি ফিরবেন। সেখানে একটি মসজিদে অবস্থানকালে ১১ ডিসেম্বর ২০১৫ (শুক্রবার) ভোর রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করেন। ফজরের নামাজের আগে মসজিদে ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাঁর প্রিয় বান্দাকে নিজের কাছে নিয়ে যান। ওই দিন বিকেল ৫টায় বাবার নিথর দেহ বাড়ি পৌঁছে। রাত ৮টায় জানাযা শেষে বালিতিতা ইসলামপুর কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
(মো. ইসহাক আলী, পিতা-মরহুম ইয়াজ উদ্দিন প্রামাণিক, মাতা- মরহুম বদন। জন্ম: ৩০ অক্টোবর ১৯৪৪, মৃত্যু: ১১ ডিসেম্বর ২০১৫, শুক্রবার।)

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.