বুধবার | ৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

বাগাতিপাড়ায় ব্রীজের নিচে অজ্ঞাত কিশোরের রক্তাক্ত লাশ

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় অজ্ঞাত (১৭) এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবর (১৫ ডিসেম্বর ২০২৩) সকালে উপজেলার ইউএনও পার্ক সংলগ্ন মালঞ্চি রেল ব্রীজের নিচে বড়াল নদীর পাড় থেকে রক্তমাখা লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে হাঁটতে বের হয়ে প্রাত:ভ্রমনের সময় কয়েকজন লোক ওই কিশোরকে ব্রীজের নিচে উপুড় হয়ে পড়ে থাকতে দেখতে পান। কিশোরের পরনে নেভি ব্লু রঙের জিন্স প্যান্ট, হুডি ও ব্লু রঙের গেঞ্জি রয়েছে। খবর পেয়ে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ও ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে বাগাতিপাড়া থানা পুলিশ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার ওসি নান্নু খান বলেন, ট্রেনের ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে। তার পরিচয় সনাক্তের কাজ চলমান রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.