বুধবার | ১৫ এপ্রিল, ২০২৬ | ২ বৈশাখ, ১৪৩৩

শিরোনাম
বৈশাখ বর্তমানকে উদ্‌যাপন ও ভবিষ্যতের জন্য নতুন স্বপ্ন দেখাচ্ছে- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু দেশের উন্নায়নে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে- প্রতিমন্ত্রী ফারজানা শারমিন গৌরীপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ইলিশ নেই, সরপুঁটি আছে স্যার ! অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না-প্রতিমন্ত্রী পুতুল কলেজ শিক্ষকের কাছে ডাকযোগে কাফনের কাপড়, তদন্তে পুলিশ বড়াইগ্রামে জিন্নাহ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন ১২ এপ্রিল বিশ্ব পথশিশু দিবস: বিশ্ব পথশিশু দিবস ও শিশুকল্যাণে লিডো-র ভূমিকা একটি আনন্দময় শিক্ষা ভাবনা বাস্তবায়ন করা সময়ের দাবি

নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক ॥ নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার অভিযোগে নাটোরে যুবদলের চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নাটোর জেলা যুবদলের সহ-সভাপতি (প্রস্তাবিত) আব্দুল গফুর, গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজা, নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি লিটন আলী এবং সাংগঠনিক সম্পাদক আরোব আলীকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

নাটোর জেলা যুবদলের পক্ষ থেকে সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সম্পাদনায়: আ.স/ প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদক।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.