রবিবার | ১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

শিরোনাম
পরিকল্পিতভাবে যাকাত বন্টন ও দারিদ্র বিমোচন শিক্ষা যেন একটি বিচ্ছিন্ন দ্বীপ আর কর্মক্ষেত্র আরেকটি যান্ত্রিকতায় মায়ের ভাষার মাধুর্য্য দ্রুত হারিয়ে যাচ্ছে লালপুরে জামায়াতের ইফতার মাহফিল ‘ঢাকাস্থ নাটোর জেলা সমিতি’র নতুন কমিটি গঠন বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ‘প্রতিটি উন্নয়ন আমি মাথায় করে আপনাদের জন্য নিয়ে আসবো’-প্রতিমন্ত্রী পুতুল বড়াইগ্রামে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার বাঘায় সিএনজি ও ভটভটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

নাটোর-১ আসনে নৌকার পক্ষে কাজ করার ঘোষনা জাতীয় পার্টির

নাটোর প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের লালপুরে উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা নৌকার পক্ষে কাজ করার ঘোষনা দিয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ ঘোষনা দেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও নাটোর জেলা জাতীয় পার্টির সহসভাপতি আব্দুর রশিদ মাস্টার।
তিনি বলেন, আমরা শহিদুল ইসলাম বকুল এমপির সাথে নাটোর-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে আজ থেকে মাঠে থাকব। উপজেলার সকল নেতাকর্মীদের এই আহ্বানে সাড়া দিয়ে নৌকার পক্ষে কাজ করার ঘোষনা দেন।


উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক রজব আলী, গোপালপুর পৌর জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পদক ও নেতাকর্মীরা।
এ সময় জাতীয় পার্টির অফিসে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নৌকার মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুলকে ফুলের মালা দিয়ে বরণ করে মিষ্টি বিতরণ করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.