| |

শিরোনাম
নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগে পুলিশ দম্পতি গ্রেপ্তার লালপুর ভূমি অফিসে আবারও চুরি, ডিভিআরসহ কম্পিউটার লুট বনপাড়া কলেজে ‘বিজনেস অ্যান্ড বেনিফিটস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বড়াইগ্রামে ৬২ পিস ইয়াবাসহ ২ জন প্রেফতার অনন্তকালের পথে শিশুসাহিত্যিক লালপুরের কৃতী আখতার হুসেন সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম —-আব্দুল আজিজ এমপি    আব্বা চলে যাওয়ার ১৮ বছর দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সিসি ক্যামেরার নজরদারি, কবুতরের ঘরে আস্তানা; ওহিদুলের হ্যাকিং ও মাদক সাম্রাজ্যের সহযোগী পুলিশ কনস্টেবল সিসি ক্যামেরায় ঘেরা আস্তানা থেকে ‘হ্যাকিং সম্রাট’ গ্রেপ্তার

লালপুরে চালককে কুপিয়ে ভ্যান ছিনতাই

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে যাত্রী সেজে ইউনুস (৫৫) নামে এক চালককে কুপিয়ে তার ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২২ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ওয়ালিয়া-দেলুয়া রাস্তায় এ ঘটনা ঘটে। ইউনুস উপজেলার গোপালপুর পৌরসভার বিজয়পুর গ্রামের তৌহিরের ছেলে।
জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর ওয়ালিয়া যাওয়ার কথা বলে তার ভ্যানে অজ্ঞাত দুই যাত্রী উঠেন। পথে দেলুয়া গ্রামের ফাঁকা রাস্তায় পৌঁছলে ইউনুসকে তারা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে ভ্যান থেকে ফেলে দেয়। তারপর ভ্যানটি ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, ছিনতাইকারীদের শনাক্ত করতে কাজ করেছে পুলিশ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.