বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লালপুরে সড়ক দুর্ঘটনায় মহিষের মৃত্যু, ট্রাক ভাংচুর

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ট্রাকের চাকায় পিস্ট হয়ে একটি মহিষ মারা গেছে। এতে উত্তেজিত রাখালরা ঘাতক ট্রাকে ভাচুর ও চালককে মারপিট করেছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর ২০২৩) সন্ধ্যা রাতে ঈশ্বরদী ইউনিয়নের লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর নামক স্থানে মহিষের পাল ঈশ্বরদী চরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী ট্রাক (রেজি. নং ঢাকা মেট্রো ট-২৪-২৬০২) একটি মহিষকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। এতে মহিষের রাখাল
উপজেলার বাকনাই গ্রামের আফতাব হোসেনের ছেলে মো. আসাদুল (৪০), বিলমাড়িয়া গ্রামের মো. সম্রাট (২০) ও মাধবপুর (পালপাড়া) গ্রামের জাহাঙ্গীরের ছেলে মো. স্বাধীন (২৫) উত্তেজিত হয়ে ট্রাকটির সামনের ও দুই পাশের কাঁচ ভাঙচুর করেন। সেই সাথে ট্রাকের চালক সিরাজগঞ্জের সলঙ্গার পাটধারী গ্রামের বাবলু সরকারের ছেলে মো. বাবুকে (২৭) মারপিট করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
বিষয়টি নিশ্চিত করেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, দুর্ঘটনায় ট্রাক ও মহিষের উভয় পক্ষের ক্ষতি হয়েছে। সবাইকে নিয়ে বসে সমঝোতার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.