মঙ্গলবার | ২৪ মার্চ, ২০২৬ | ১০ চৈত্র, ১৪৩২

শিরোনাম
বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৪ অপরাধ দমনে প্রতিমন্ত্রীর নির্দেশে লালপুরে হটলাইন নাম্বার চালু মুক্তিযুদ্ধেও গান মানুষকে জাগ্রত করেছিল-প্রতিমন্ত্রী পুতুল অপরাধ দমনে আগামীকাল থেকে হটলাইন চালু করার নির্দেশ প্রতিমন্ত্রীর প্রতিমন্ত্রীর বাড়িতে একসঙ্গে নাটোরের চার এমপি: শুধু নাটোর না সারা দেশের জন্য আমরা কাজ করবো-পুতুল দেশের আকাশে ঈদের চাঁদ দেখা গেছে ,শনিবার ঈদ ঈদে স্বল্প আয়ের মানুষের নির্ভরতার নাম ‘গোস্ত সমিতি’ পদ্মা নদীর অবৈধ বালু উত্তোলন ঠেকাতে সুরক্ষা কমিটি সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে স্কুলড্রেস বিতরণ

নাটোরে রেলপথে নাশকতা রোধে সমন্বিত উদ্যোগ

নাটোর প্রতিনিধি :
নাটোর জেলায় রেলপথে নাশকতা রোধ ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহন করা হয়েছে। এর আওতায় আজ নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর ২০২৩) দুপুর আড়াইটায় নাটোর রেলষ্টেশনে নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে জেলা প্রশাসন, পুলিশ ও রেলওয়ে বিভাগ।
এ সময় নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, জেলায় ৫৭ কিলোমিটার রেলপথের নিরাপত্তা নিশ্চিত করছে রেলওয়ে পুলিশ। পাশাপাশি আনসার সদস্যরাও নিয়োজিত রয়েছেন। নিরাপত্তা ট্রলি কাজ করছে। বিশেষ করে ব্রীজ, কালভার্ট, লেভেল ক্রসিং, রেলস্টেশন ও দুর্বল রেলপথ চিহ্নিত করে সমন্বিতভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, সব ধরনের নাশকতা রোধ ও রেলপথের নিরাপত্তা নিশ্চিতের পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে জেলার ৫৭ কিলোমিটার রেলপথের মধ্যে ২০টি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ বলেন, রেলপথ কেন্দ্রিক নাশকতা রোধ ও জনমনে উৎকন্ঠা দূর করতে রেলওয়ে বিভাগ কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ কার্যক্রমে শুধু নিরাপত্তা ট্রলিই নয়, অধিকতর এবং দ্রুত পর্যবেক্ষণে ইঞ্জিন ট্রেনও ব্যবহার করা হচ্ছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.