সোমবার | ২২ জুন, ২০২৬ | ৮ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
ইউএসএ-নাটোর জেলা এসোসিয়েশনের কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সিসিডিবির নিরাপদ খাদ্য বিষয়ক ক্যাম্পেইন সুন্দর দেশ গড়তে নিজেকে মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে -রাকসু ভিপি বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ বিভিন্নস্থানে মন্দির ধ্বংসের প্রতিবাদে বড়াইগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত সাস্ট ক্লাবের নেতৃত্বে সালাম ও শাহিন বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! কবি হাসান হাফিজুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী পালিত লালপুর বাজার বণিক সমিতির সভাপতি রফিকুল ও সম্পাদক সাইদুর

বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ২২/০৬/২৬ খ্রিঃ

নাটোরে বড়াইগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছাঃ রেহানা পারভীন, বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম, বনপাড়া ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ জাহিদ হাসান, ইউপি চেয়ারম্যান আলী আকবর, মোস্তফা সামসুজ্জামান ও আব্দুল্লাহ আল আজাদ দুলাল, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ এস.এম লুৎফর রহমান ও অধ্যক্ষ আশরাফ আলী, বীরমুক্তিযোদ্ধা সরদার বয়েত রেজা, বনপাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপ্যাল আব্দুল মান্নান, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আলহাজ¦ মোঃ সাইফুর রহমান প্রমুখ।

সভায় মাদক নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধ, আসন্ন মাধ্যমিক ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে পরিচালন, কৃষি জমিতে পুকুর খনন বন্ধের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মো. আশরাফুল ইসলাম (এমবিএ-মার্কেটিং)

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.