শনিবার | ৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বগুড়ায় সাংবাদিক আব্দুল হালিম স্মরণে স্মরণসভা ও ইফতার সাংবাদিক আব্দুল হালিম মন্ডল স্মরণে বগুড়ায় স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল সাপ্তাহিক সময়ে ইতিহাস পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান

ঐতিহ্য’র ২ যুগ পূর্তির শুভেচ্ছা

প্রিয় সুধী,
২০০০ সালে বাংলা প্রকাশনা-জগতে যাত্রা শুরু করে আজ ২০২৪-এ আপনাদের প্রিয় ‘ঐতিহ্য’ ২ যুগপূর্তির আনন্দক্ষণে উপনীত। দীর্ঘ পথচলার এই গৌরব ঐতিহ্য’র সকল লেখক, পাঠক ও শুভাকাঙ্ক্ষীর।
‘ঐতিহ্য’ হাঁটি হাঁটি পা পা করে যাত্রা শুরু করে আজ বাংলা প্রকাশনা জগতে এক অনিবার্য নাম। ‘ঐতিহ্য’ বাংলা ভাষার বিশিষ্ট লেখকদের রচনাবলি প্রকাশে যেমন বিশ্বস্ত নাম তেমনি তরুণতম কবি-লেখকের প্রথম প্রকাশেও অগ্রণী নাম।
‘ঐতিহ্য’ কোনো চমকে বিশ্বাস করে না বরং মনে করে ধারাবাহিক প্রয়াসে আমরা সকলে মিলে বাংলা প্রকাশনাকে বিশ্বসভায় এক গর্বিত স্থানে নিয়ে যেতে সক্ষম হবো।
২ যুগ পূর্তির এই শুভক্ষণে ‘ঐতিহ্য’ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মহান ভাষা আন্দোলনের সেই অমর শহিদদের, এক একটি বাংলা অক্ষরের মর্যাদার জন্য যাঁরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিলেন। ‘ঐতিহ্য’ স্মরণ করে বাংলা অক্ষরের নবীনপ্রবীণ সকল চর্চাকারীকে যাঁদের চর্চায় বাংলা ভাষার সূর্য জেগে আছে নিরন্তর।
২ যুগ পূর্তির এই বিশেষ বছরে ‘ঐতিহ্য’-র প্রাণ প্রিয় পাঠকের জন্য থাকবে বিশেষ বিশেষ সব আয়োজন৷ বইকে কেন্দ্র করে আকর্ষণীয় নানা অফার ও অভূতপূর্ব সব প্রকাশনার আপডেট পেতে চোখ রাখুন ‘ঐতিহ্য’র পেজে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন
ঐতিহ্য’র সঙ্গে থাকুন।
শুভ নববর্ষ ২০২৪

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.