বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লালপুরে পাঠ্য বই বিতরণ উৎসব

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোতে পাঠ্য বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। নতুন বছরে জেলার আড়াই হাজার শিক্ষা প্রতিষ্ঠানে চার লাখ শিক্ষার্থীর হাতে যাচ্ছে ৩২ লাখ ৭ হাজার বই।
সোমাবার (১ জানুয়ারি ২০২৪) উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) শারমিন আখতার।
করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, উপজেলা মহিলা ভাইস লাবনী সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী প্রমুখ।


উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা জানান, উপজেলার ৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ে ৫৬ বিদ্যালয়ে ২ লাভ ৫০ হাজার ২০০টি এবং ২১ মাদ্রাসায় ৯৬ হাজার ৫০০টি বই পহেলা জানুয়ারি শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী জানান, উপজেলার ১৬৫টি প্রাথমিক, কিন্ডারগার্টেন (কেজি) ও অন্যান্য ১৬৫টি বিদ্যালয়ের প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং প্রাক প্রাথমিকের ১ লাখ ৪৫ হাজার ৩০০টি বই বিতরণ করা হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.