বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লালপুরে ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় অভিযুক্ত নাইমকে (১৯) অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মঙ্গলবার (২ জানুয়ারি ২০২৩) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ভূমিহীন আঞ্চলিক সংগঠন ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। অভিযুক্ত নাইম উপজেলার কুজিপুকুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
ভুক্তভোগী আদিবাসী কিশোরীর মা জানান, তার মেয়েকে মাঝেমধ্যে বিরক্ত করত নাইম। গত ২৫ ডিসেম্বর বাড়িতে কেউ না থাকায় অভিযুক্ত নাইম তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পরে লালপুর থানায় মামলা দায়ের করেন তিনি। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ভূমিহীন আঞ্চলিক সংগঠনের সহসাধারণ সম্পাদক রাজিয়া বেগম, শিরিস পাহাড়িয়া, নিজেরা করি সংস্থার প্রতিনিধি রিনা মন্ডল, আদিবাসী কিশোরী বিদিশা পাহাড়িয়া প্রমুখ।
এ বিষয়ে অভিযুক্ত নাইমের বক্তব্য পাওয়া যায়নি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, অভিযুক্ত আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.