বুধবার | ৪ মার্চ, ২০২৬ | ১৯ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লালপুরে গত বছরে বিভিন্ন কারনে ১০৯ জনের মৃত্যু

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে লালপুর উপজেলায় গত এক বছরে (২০২৩ সালে) ১০৯ জনের বিভিন্ন কারনে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
লালপুর থানা, হাসপাতাল, গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০২৩ সালে লালপুর উপজেলায় ১০৯ জনের বিভিন্ন কারনে মৃত্যু হয়েছে। এর মধ্যে আত্মহত্যায় ৩৫ জন, দুর্ঘটনায় ২৮ জন, ট্রেনে কাটা পড়ে ১৩ জন, পানিতে ডুবে ও সাপে কাটা পড়ে ১২ জন, লাশ উদ্ধার, গাছ থেকে পড়ে ও হত্যাকাণ্ডে ১৫ জন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জন এবং অগ্নিকাণ্ডে ২ জন মারা গেছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করে এর সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। বিভিন্ন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতার বলেন, উপজেলার প্রশাসনসহ আত্মহত্যাজনিত অপমৃত্যু নিয়ন্ত্রণে বিভিন্ন দপ্তর থেকে সচেতনতা বৃদ্ধিতে সভা, উঠান বৈঠক, সেমিনার করা হচ্ছে। অসচেনতা-দুর্ঘটনায় মৃত্যু রোধে উদ্বুদ্ধকরণ কর্মসূচি নেওয়া হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.