বুধবার | ৩ জুন, ২০২৬ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিরোনাম
ডিগ্রি, পদমর্যাদা আর সাফল্যের আড়ালে এক মায়ের নিঃসঙ্গ মৃত্যু মিরপুরে প্রবীণ শিক্ষিকা মায়ের করুণ মৃত্যু, তদন্তে পুলিশ নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে মধ্যরাতের অভিযান, এক ব্যক্তির কারাদণ্ড লালপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার লালপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় লালপুরে চুরি, ছিনতাই ও ডাকাতির হিড়িক, আতঙ্কে সাধারণ মানুষ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির বিকল্প নাই —— হুইপ দুলু গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান দুলুর জীবিত জিয়ার চেয়ে শহীদ জিয়া আজ বেশি শক্তিশালী – দুলু লালপুরে জুট মিলে চার ঘণ্টার তাণ্ডব, ৮৩ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় চালক-হেলপার নিহত

নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে বালু ভর্তি এক চলন্ত ট্রাক পিছন থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক ও তার সহকারী চালক (হেলপার) নিহত হয়েছেন।
শনিবার (৬ জানুয়ারি ২০২৪) ভোর ৬টার দিকে বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর কারবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঝিনাইদহ জেলার বাসিন্দা ট্রাক চালক শাহীন হোসেন (২৮) এবং হেলপার জসিম (২৬)।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি এ এন এম মাসুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহী থেকে বালু ভর্তি একটি ট্রাক ঝিনাইদহ যাচ্ছিল। এ সময় নাটোর-বনপাড়া মহাসড়কের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর এলাকায় সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও সহকারী হেলপার মারা যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.