বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লালপুরে প্রস্তুতিমূলক সভা ও বিদায় সংবর্ধনা

লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে ৫২তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা ও অবসরজনিত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি ২০২৪) উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শারমিন আখতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, উপজেলা একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী প্রমুখ।


অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিবারের পক্ষ থেকে ওয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুন্নবী, সাদিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ হোসেন, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন মন্ডল এবং বরমহাটী সমবায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপজেলার ৯২টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারিনটেনডেন্ট), ক্রীড়া শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.