বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লালপুরে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

লালপুরে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ জানুয়ারি ২০২৪) সকাল পৌনে ১০টা দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর রেলওয়ে জংসন স্টেশন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। স্থানিয়দের দাবি তীব্র শীতের কারনেই তার মৃত্যু হয়েছে।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনর মাস্টার আব্দুর রাজ্জাক বলেন, সকালে আব্দুলপুর স্টেশনের প্লাটফর্মে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তিকে পাতলা চাদর দিয়ে মুড়িয়ে শুয়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে তার কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
আব্দুলপুর স্টেশনের দোকানী আশরাফুল ইসলাম বলেন, ওই ব্যক্তি আব্দুলপুর রেল স্টেশনের প্লাটফরমে অবস্থান করছিলেন। শুক্রবার দিবাগত রাতে চাদর পেঁচিয়ে প্লাটফরমের মাঝামাঝি জায়গায় ঘুমিয়ে পড়েন। শনিবার সকাল হলে নড়াচড়া না করায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে শরীরে মোড়ানো চাদর সরালে মৃত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়।
স্থানীয়রা বলেন, শুক্রবার লালপুরে মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দিনভর কনকনে ঠাণ্ডার সঙ্গে বাতাস যুক্ত হলে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পায়। রাতে তীব্র শীতের কারনেই তার মৃত্যু হতে পারে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় ঈশ্বরদী আবহাওয়া অফিস উপজেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। সারাদিন কুয়াশায় সূর্যের দেখা মেলেনি। ফলে খেটেখাওয়া মানুষসহ শিশু, বৃদ্ধ ও অসুস্থরা আরও দুর্ভোগে পড়েছেন। ধারণা করা হচ্ছে চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও দু-একদিন অব্যাহত থাকতে পারে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রুমেল বলেন, আব্দুলপুর স্টেশনের প্লাটফর্মে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তি পড়ে আছে বলে সংবাদে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে তার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিচয় শনাক্ত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.