শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বিএনপি সরকারের ৫ মাসে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর উদ্যোগে লালপুরে ১৭৯ প্রকল্প বাস্তবায়ন বিএসএড কোর্সের প্রথম ব্যাচের শিক্ষাথীদের বিদায় ও দ্বিতীয় ব্যাচের বরণ জুলাই শহীদ দিবস পালন জুলাই-৩৬ ও প্রাণ হারানো শিশুদের মূল্য লাল ও হলুদ কার্ড ও আমাদের সমাজ বড়াইগ্রামে জুলাই শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন জলাবদ্ধতা সৃষ্টিতে জর্জরিত বনপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে তাপপ্রবাহে করণীয় ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত। নাটোরে আদম আলী শিক্ষা বৃত্তির অর্থ, সনদ ও শিক্ষা উপকরণ বিতরণ লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

লালপুরে আখের সাথে সাথী ফসল চাষ শীর্ষক কর্মশালা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথী ফসল চাষাবাদে কৃষকদের সাথে আলোচনা সভা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি ২০২৪) দুপুরে উপজেলার মনিহারপুরে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসআরআই-এর মহাপরিচালক ড. মো. ওমর আলী।


বিএসআরআই-এর মূখ্য বৈজ্ঞানিক ও প্রকল্প পরিচালক ড. মো. আবু তাহের সোহেলের সভাপতিত্বে ও প্রধান বৈজ্ঞানিক মোখলেছুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ তারিকুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা, উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোস্তাক আহমেদ, কৃষক আজগর আলী প্রমুখ।
এ সময় বক্তারা আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথী ফসল হিসেবে আলু, ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন বিষয়ে কর্মশালায় গুরুত্ব দেন।
কৃষক আজগর আলীর জমিতে আখের সাথে আলু চাষ পরিদর্শন করেন অতিথিরা। এতে ৭০ জন কৃষক-কৃষাণী কর্মশালায় অংশ গ্রহণ করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.