বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

লালপুরে উন্মুক্ত সমাবেশ ও দপ্তর পরিদর্শন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, উঠান বৈঠক, জঙ্গিবাদ, মাদক প্রতিরোধে সচেতনতা মূলক উন্মুক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি ২০২৪) উপজেলার করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আখতারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক (ডিসি) আবু নাছের ভূঁঞা, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোত্তর্জা লিলি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা প্রমুখ।


তিনি উপজেলা পরিষদ সভা কক্ষে তথ্য অধিকার আইন ও বিধি বিধান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ক আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এছাড়া করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়, উপজেলা পরিষদ, ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিস, গোপালপুর পৌরসভা কার্যালয় পরিদর্শন করেছেন বলে জানা গেছে। এরআগে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.