শুক্রবার | ৭ আগস্ট, ২০২৬ | ২৩ শ্রাবণ, ১৪৩৩

শিরোনাম
বড়াইগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত পরীক্ষা নিয়ে শঙ্কা কাটেনি প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর সড়ক দূর্ঘটনায় প্রাণগেলো শ্রমিকের বড়াইগ্রামে নিষিদ্ধ ৮০টি চায়না রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মা পাখিটা জুলাই বিপ্লবে অঙ্গহারানো জীবিত শহীদী বাস্তবতায় লালপুরে হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি সেভেন স্টারের, তদন্তে পুলিশ, পাশে রাজনৈতিক নেতারা বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি জংশন, ডিডিপি, গুরুআশ্রমের কবিতাপাঠ, সুরের মেলা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠিত লালপুরে ‘স্মার্ট শিক্ষক ও স্মার্ট শ্রেণিকক্ষ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠি

বাগাতিপাড়ায় বিজ্ঞান শিক্ষার্থীদের প্রযুক্তি মেলার উদ্বোধন

নাটোর প্রতিনিধি :
‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’ এ শ্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৪ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি ২০২৪) সকালে উপজেলার জিমনেসিয়াম হল রুমে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল কালাম আজাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাইমেনা শারমিনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফায়জুল কবীরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রাজ্জাক, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।
উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান শিক্ষার্থীদের আবিষ্কৃত প্রযুুক্তি প্রদর্শিত হচ্ছে এ মেলায়। প্রত্যন্ত গ্রামকে প্রযুক্তির আওতায় এনে স্মার্ট হোম, গ্যাস লিকেজ এলাম, সিকুরিটি এলাম, ফায়ার এলাম, অটোমেশন রোড লাইট, সেন্সরের মাধ্যমে কম জনবলে বিদ্যুৎ ও পানির অপচয় রোধ প্রযুক্তি, আর্থ কুয়ার্ক এলাম (ভূমিকম্প সংকেত) ও রোবট কারসহ বিজ্ঞান শিক্ষার্থীদের নানা আবিষ্কার মেলার স্টলগুলোতে স্থান পায়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.