| |

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠিত নির্বাচনে মোট ৩৪৯টি ভোটের মধ্যে ৩৪৩টি ভোট পড়েছে, যার মধ্যে তিনি পেয়েছেন ২৫৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। তিনি পেয়েছেন ৮৮ ভোট।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করেন।

এর আগে, জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

ভোটগ্রহণের শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেন। এরপর পর্যায়ক্রমে সংসদ সদস্যরা ভোট দেন।

প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনের ফলাফল সংক্রান্ত গেজেট শিগগিরই প্রকাশ করা হবে।

সম্পাদনায়: আ.স/প্রাপ্তি প্রসঙ্গ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.