শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

শিরোনাম
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুর বাজার বণিক সমিতির নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লালপুরে বিএনপি নেতার বাড়িতে ভাঙচুর-লুটপাট, থানায় অভিযোগ মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত লালপুরে জনসেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক বড়াইগ্রামে ৮ম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানী ৩০ হাজার টাকায় মিমাংসার নামে ভাগ-বাটোয়ারা করে নিলেন বিএনপি নেতারা চিত্রা এক্সপ্রেসে অভিযান: ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার বড়াইগ্রামে ‘দুর্নীতিই একমাত্র জাতীয় উন্নয়নের অন্তরায়’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

লালপুরে নির্বাচন পরবর্তী মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক।।

নাটোরের লালপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ফেব্রুয়ারি) দুপুরে মধুবাড়ী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ চত্বরে লালপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ,স,ম,মাহামুদুল হক মুকুলের সভাপতিত্বে ও লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল,বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বদিউর রহমান বদর, সাবেক সহসভাপতি এসকেন্দার মির্জা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, আড়বাব ইউপি চেয়ারম্যান প্রভাষক মকলেছুর রহমান, কদিমচিলান ইউপি চেয়ারম্যান আনছারুল হক, দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, সাবেক ইউপি চেয়ারম্যান ও লালপুর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, আড়বাব ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা রোকোনুল ইসলাম লুলু, প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের সাবেক সিবিএ সভাপতি শহিদুল ইসলাম ও সাবেক সিবিএ সাধারণ সম্পাদক স্বপন কুমার পালসহ লালপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়কে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষনা করেন সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.