বৃহস্পতিবার | ৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২

শিরোনাম
বড়াইগ্রামে অগ্নিকান্ডে কৃষকের গরু-ছাগল পুড়ে মৃত্যু তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষাবলয় নিশ্চিতে ফ্যামিলি কার্ড নবেসুমিকে একটি সিস্টেমে নিয়ে এসে সকল অনিয়মকে দূর করা হবে-প্রতিমন্ত্রী পুতুল যুদ্ধের নামে শিশুহত্যায়ও ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’! সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করেছে সরকার — সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ইতিহাসের পুনরাবৃত্তি, ২৫ বছর পর বিজয়ের বিউগল বাজালেন পটলকন্যা পুতুল দীর্ঘ ১৯ বছর পর আবারও একই বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় ফারজানা শারমিন পুতুল মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাটোরে যুবদলের চার নেতা বহিষ্কার

বাউয়েট ক্যাম্পাসে বসন্ত বরণ ও পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক ।।
প্রথম আলো বন্ধুসভা, বাউয়েট শাখা ও বাউয়েট কালচারাল ক্লাব এর যৌথ উদ্যোগে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের ফ্যাকাল্টি এন্ড অফির্সাস পয়েন্টে অনুষ্ঠিত হয়ে গেল “বসন্ত বরণ ও পিঠা উৎসব”।
গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীনুর আলম, এসপিপি, পিইঞ্জ ফিতা কেটে “বসন্ত বরণ ১৪৩০ ও পিঠা উৎসব” অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।


অনুষ্ঠানের মোট ছয়টি স্টল বসানো হয়। এর মধ্যে প্রথম আলো বন্ধুসভা বাউয়েট শাখার দুটি, বড়াল হলের একটি, বনলতা হলের একটি, রেন্টাল হল গুলোর একটি ও ইংরেজি বিভাগের একটি। স্টল গুলোতে বাঙ্গালির সাংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। যার অংশ হিসেবে গ্রাম বাংলার ঐতিহ্য “ঢেঁকি” অনুষ্ঠানে আগত সকলের প্রদর্শনের জন্য রাখা হয়। বাউয়েট বন্ধুসভার স্টল ও অন্যান্য স্টল গুলোতে দেশের বিভিন্ন ঐতিহ্যবাহী শতাধিক পিঠার সমারোহ দেখা যায়। পিঠাগুলোর গুলোর মধ্যে উল্লেখযোগ্য হল, দুধ চিতই, পান তোয়া, পাটিসাপটা, নকসা পিঠা, নারিকেল পুলি, ছাচ পাক্কন, ফুল পিঠা এবং নতুন গুড়ের পায়েস উল্লেখযোগ্য। এছাড়া বাউয়েট শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাউয়েটের কালচারাল ক্লাব।
উক্ত অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোহাম্মাদ হামিদুল হক, পিএসসি (অব.), ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.) ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক মো. আশরাফুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, হলগুলার প্রভোস্টগণ, ছাত্রকল্যাণ উপদেষ্টা, শিক্ষকমন্ডলী, প্রথম আলো বন্ধুসভা ও বাউয়েট কালচারাল ক্লাবের সদস্যবৃন্দ এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.