| |

শিরোনাম
জামায়াতের লালপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষণা  যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৭ বড়াইগ্রামে বনপাড়া কলেজের ছয় শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ৭ লক্ষাধিক জাল টাকাসহ জাল টাকা ব্যবসায়ী গ্রেপ্তার  বনপাড়া সেন্ট যোসেফস স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা পরিদর্শন করলেন ডিসি বড়াইগ্রামে সাবেক আ’লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক আটক আমরা অত্যন্ত চমৎকার একটা লালপুর গড়ার দিকে এগোচ্ছি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল  হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়াইগ্রামে জোরপূর্বক জমি দখল ও দোকানে তালা লাগানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন বাউয়েটে ৬ষ্ঠ কোয়ালিটি অ্যাসিউরেন্স কমিটির সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে শস্য দানায় বঙ্গবন্ধু

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম, নাটোর
নাটোরের বড়াইগ্রামে কালোজিরা, সরিষা, মষনি, মসুর ডাল, কাউন, ভুট্টা, মুখ ডাউল ও আতপ চালের সমন্বয়ে আঁকা হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নাটোর-৪ আসনের সাংসদ ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রতিকৃতি। আধুনিক প্রযুক্তি সম্পসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নায়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষ্যে কৃষকের পুঁজি শস্যদানা দিয়ে বৃহস্পতিবার এই প্রতিকৃতি আঁকা হয়। উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে এই চিত্রকর্ম তৈরি করে বড়াইগ্রাম উপজেলা কৃষি অফিস। প্রধান অতিথি হিসেবে নাটোর-৪ আসনের সাংসদ ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেলের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোয়াড়ী ইউপির সাবেক চেয়ারম্যান চাঁদ মাহমুদ, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন সরকার, কৃষি সম্পসারণ কর্মকর্তার মাহাদী হাসান, মেজবাহুল করিম প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন সুলতানা বলেন, সুজলা, সুফলা শস্য শ্যামল এই বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান। তার লালিত স্বপ্নের বীজের ফসল এই বঙ্গভূমি। আর তাই বাঙালির প্রাণের কৃষি বীজ দিয়েই শ্রদ্ধা ভালোবাসায় গড়ে তোলা হয়েছে এই প্রতিকৃতি।
তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কৃষকদের আধুনিক প্রযুক্তি নির্ভতার মাধ্যমে তাদের উন্নায়নে কাজ করছেন। প্রযুক্তির মাধ্যমে শ্রমিক সংকট সমাধান করে কৃষকের আর্থ-সামাজিক উন্নায়নের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করছেন।
সাংসদ ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, এই দেশের প্রধান শক্তি হচ্ছে কৃষক। এই কৃষকদের উন্নয়নে প্রযুক্তিতে সংযুক্ত করতে কাজ করছে সরকার।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৬)
Developed by- .::SHUMANBD::.